1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ

যশোরে জাগপার বিক্ষোভ সমাবেশে নিজামদ্দিন অমিতের বক্তব্য

  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

যশোরে জাগপার বিক্ষোভ সমাবেশে নিজামদ্দিন অমিতের বক্তব্য

যশোর অফিস :

ভারতের পরিকল্পনায় ও শেখ হাসিনার নির্দেশে ঘোষিত লকডাউন কর্মসূচি বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করে জাতীয় গণতান্ত্রিক পার্টি,জাগপার প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক মো. নিজামদ্দিন অমিত বলেছেন, “দিল্লির লকডাউন ঢাকায় দাফন হয়েছে।”
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় জাগপার ৭ দফা বাস্তবায়নের দাবিতে যশোরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অমিত বলেন, আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত রায়ের মাধ্যমে দেশের জনগণ ন্যায়বিচার পাবে বলে তারা আশা করেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে পুরাতন বা নতুন কোনো ফ্যাসিবাদ যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য গণতন্ত্রকামীদের লড়াই অব্যাহত থাকবে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিয়ে “প্রহসনের নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। তিনি বলেন, আওয়ামী লীগ–জাতীয় পার্টি–১৪ দলের ‘অপরাজনীতি’ জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনের আগে দলীকরণমুক্ত প্রশাসন” প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোটের দাবি জানান।

বিক্ষোভ মিছিলটি দড়াটানা ভৈরব চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চিত্রা মোড়ে এসে শেষ হয়।

সমাবেশ ও মিছিলে আরও উপস্থিত ছিলেন,জাগপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপা, জেলা নেতা বজলু হাত্তলাদার,

সহ–সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হোসেন, প্রচার সম্পাদক শাহাজান মল্লিক, দপ্তর সম্পাদক ডা. রবি উল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কাজী জাবেদ, সহ প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুর হাসান রাব্বু,

জাগপা নেতা মঞ্জুর রহমান, সৌরভ বিশ্বাস, মোজাফফর, সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুর কাদের, মিলন হোসেন, ইমামুল ইমাম, আনছারুল হক, ফয়সাল হোসেন, শেখ রিফাত হোসেন প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews