যশোরের বসুন্দিয়ার তালুকদার প্লাস্টিক কারখানার এ্যাডমিন আলামিন মাসুদ কর্তৃক ইসলাম ধর্ম এবং রাসুল (সঃ) নিয়ে কটুক্তি করার অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বিকেলে ইমাম পরিষদের উদ্যোগে বসুন্দিয়া মোড় বাজারের যশোর – খুলনা মহাসড়কের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বসুন্দিয়া ইমাম পরিষদের সভাপতি মাওলানা তবিবুর রহমানের নেতৃত্ব অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বসুন্দিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আব্দুর রশিদ, ইমাম পরিষদের উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম খান, কাচা বাজার মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান, মাওলানা শাহ আলম খান,
আক্তারুজ্জামান বাপ্পি, মুফতি সাইফুল ইসলাম, ঘুনি বিশ্বাস পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুরসালিন, বাজার কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাস, প্রমূখ ঃ উল্লেখ্য, অভিযুক্ত বসুন্দিয়ার তালুকদার প্লাস্টিক কারখানার এ্যাডমিন আলামিন মাসুদ গত ৮ নভেম্বর কারখানার শ্রমিক সহ কতিপয় ব্যাক্তির সামনে ইসলাম ও রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তি মূলক আলোচনা
করেন। যার বিরুদ্ধে তারা তাৎক্ষণিক প্রতিবাদ করেন এবং পরবর্তীতে তার বিরুদ্ধে ইমাম পরিষদের পক্ষে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। – আলামিন মাসুদ চট্টগ্রামের খুলশি থানার উত্তর লালখান বাজার এলাকার বাসিন্দা । তার পিতার নাম আবেদ আলী এবং মাতার নাম মনোয়ারা বেগম ।
তালুকদার প্লাস্টিক কারখানার দ্বায়িত্বে থাকা অবস্থায় সে দীর্ঘদিন যাবত ইসলাম ও রাসুল (সাঃ) কে নিয়ে বিরুপ মন্তব্য করে আসছিল বলে অভিযোগ রয়েছে । সমাবেশে বক্তারা তাকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। – সমাবেশ শেষে একটি মিছিল মোড় বাজার প্রদক্ষিণ করে।

Leave a Reply