1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোরে হেরোইনের মামলায় হামিদপুরের ইকতেয়াররের যাবজ্জীবন

  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

যশোরে হেরোইনের মামলায় হামিদপুরের ইকতেয়াররের যাবজ্জীবন

যশোর অফিস :

যশোরে হেরোইনের মামলায় হামিদপুরের ইকতিয়ার ওরফে ইকতারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ম আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আকতার এআদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি রুহুল কুদ্দুস কচি। সাজাপ্রাপ্ত আসামি ইকতেয়ার হামিদপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। আটকের সময় তিনি রূপদিয়ায় ভাড়া থাকতেন। এছাড়া তিনি হামিদপুরের ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

আদালত সূত্র জানায়,২০১৮ সালের ৯ এপ্রিল কোতোয়ালি থানা পুলিশের কাছে সন্ধ্যার পর খবর আসে রূপদিয়া বাজারে এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে এবং তার কাছে মাদক রয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত আটটার পর রূপদিয়া বাজারের গাজী স্টোরের সামনে থেকে ইকতেয়ারকে আটক করে। এ সময় তার পরিহিত লুঙ্গির কোচর থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

এ ঘটনায় ওই দিনই এএসআই মোল্লা শফিকুজ্জামান বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই এইচ. এম. মাহমুদ ইকতেয়ারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। বুধবার মামলার রায় ঘোষণার দিনে বিচারক ইকতেয়ারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ মে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা হয়ে ভারতে পালানোর সময় র‌্যাব-৬ যশোরের সদস্যরা তাকে গ্রেফতার করে। পরে তাকে মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়। বুধবার হেরোইনের মামলার রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়। যাবজ্জীবন রায় ঘোষণার পর তাকে ফের কারাগারে পাঠানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews