প্রেসক্লাব যশোরের সদস্য সংবাদ কর্মী রকিব হোসেন স্বপনের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার ঘরে ঢুকে নগদ টাকা ও সোনার গহনা চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে তিনি কোতয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন,যশোর শহরের বেজপাড়া তালতলা মোড়স্থ ছায়াবীথি রোডের একটি বাড়ির দোতলায় পরিবার নিয়ে তিনি ভাড়া থাকেন । মঙ্গলবার ১৪ অক্টোবর রাত ১১টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন।
দিবাগত রাত পৌনে ৩টার দিকে শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখেন জানালার গ্রিল কাটা। পাশের রুমের স্টিলের আলমারি ভাঙ্গা। সেখানে রাখা নগদ ৪৭ হাজার টাকা ও ৩ ভরি ৮ আনা ওজনের সোনার গহনা নেই।
অজ্ঞাত চোর বা চোরচক্র জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি তিনি কোতয়ালি থানা পুলিশকে জানান। এই ঘটনায় কোতয়ালি থানা তিনি লিখিত অভিযোগ করেছেন।

Leave a Reply