1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোর রাজগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে উঠেছে জ¦ালানী তেলের দোকান,চলাচলরত জনসাধারণ ঝুঁকির মধ্যে

  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

যশোর রাজগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে উঠেছে
জ¦ালানী তেলের দোকান,চলাচলরত জনসাধারণ ঝুঁকির মধ্যে

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে :

যশোর-রাজগঞ্জ সড়কের অধিকাংশই স্থানে অবৈধভাবে গড়ে উঠেছে জ্বালানী তেলের দোকান বা ডিপো। এই সড়কের পাশে বাজার গুলোতে ও জনাকীর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণ অবৈধভাবে জ¦ালানী তেল কেনাবেচা হয়ে থাকে। ফলে সরকারি অনুমতি বা সব ধরনের লাইসেন্স নিয়ে হাতে গোনা যে দুই চারজন ব্যবসা করছেন তারা পড়ছেন চরম লোকসানে। এই নিয়ে বৈধ ব্যবসায়ীদের মধ্যে দারুন ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, যশোর বেনাপোল সড়কের সদরের পুলেরহাট থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন মোড় বা বাজার গুলোতে সম্পূর্ণ অবৈধভাবে জ্বালানী তেল বিক্রি হয়ে থাকে। বিশেষ করে অনেকে ডিপো তৈরী করে অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন তেল বিক্রি করছেন। খুলনা থেকে পদ্মাসহ বিভিন্ন কোম্পানীর ট্রাংকলরি থেকে চালক ও হেলপার সম্পূর্ণ অবৈধভাবে তেল বিক্রি করে থাকে।

সূত্রগুলো বলেছে, তেল বিক্রি করতে গেলে বিভিন্ন ধরনের অনুমতিপত্রের প্রয়োজন হয়। যেমন, ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, বিস্ফোরক অধিদফতরের লাইসেন্স, প্রকৌশলী কর্তৃক স্থান তেল বিক্রির নির্বাচনের অনুমতিপত্র, বিএসটিআইসহ বিভিন্ন অফিসের অনুমিতপত্রের প্রয়োজন হয়ে থাকে। যা বেশির ভাগ ব্যবসায়ীর নেই।

অধিকাংশ অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় জনগণের ঝুঁকি আছে জেনেও লাইসেন্স ছাড়াই ডিপো তৈরী করে তেল বিক্রি করছেন। ফায়ার সার্ভিসের কোন লাইসেন্স নেই। ফলে যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। জানমালের ক্ষতিসাধন হতে পারে।

ব্যবসায়ীদের অভিযোগ পুলেরহাট টু রাজগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে ও বাজার গুলোতে অন্তত অর্ধশত তেলের ছোট ছোট ডিপো রয়েছে। এর মধ্যে হাতে কয়েকজনের সব ধরনের অনুমতিপত্র রয়েছে। লাইসেন্স বিহীন অবৈধ ব্যবসায়ীদের কারনে বৈধ ব্যবসায়ীরা প্রতিনিয়ত ক্ষতির শিকার হচ্ছেন।

সব সময় ঝুঁকির মধ্যে পড়ছেন ওই সড়ক দিয়ে চলাচলরত বিভিন্ন শ্রেনীর মানুষ। সরকারি নির্ধারিত মূল্যে তেল বিক্রি করছেন বৈধ ব্যবসায়ীরা অথচ অবৈধ ব্যবসায়ীরা বেশিদামে বিক্রি করছেন। এই কারণে বৈধ ব্যবসায়ীদের বিক্রিও কম।

খেদাপাড়া বাজারের রাজু, এনায়েতপুর বাজারের রবিউল ইসলাম জানিয়েছেন, তার শ্বশুর আব্দুল হকের নামে তেলের ডিপো রয়েছে। তিনি সরকারি লাইসেন্স নিয়ে জ্বালানী তেলের ব্যবসা করে থাকেন। সরকার নির্ধারিত ভ্যাট-ট্যাক্স ও নিয়ম নীতি মেনে যে ক’জন ব্যবসা করছেন তাদের মধ্যে তিনি একজন। তার জানামতে, রোহিতা বাজারের অদুরে কোদলাপাড়া মোড়ের ভুইয়া ট্রেডার্স, দোদাড়িয়া বাজারের এশিয়া তেলের ডিপো নামক ডিপোতে তেল বিক্রি হয় বৈধ ভাবে। বেশির ভাগ ডিপো অবৈধ। এই অবৈধ ডিপোর বিরুদ্ধে উপজেলা প্রশাসনে অভিযোগ দেয়া হয়েছিল। কিন্তু কার্যত কোন পদক্ষেপ নেয়া হয়নি।
এনায়েতপুর বাজারের রবিউল ইসলাম জানিয়েছেন, তিনি বৈধভাবে ব্যবসা করেন। তেলে ওজন ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক আছে। অবৈধ ব্যবসায়ীদের কারনে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

ব্যবসায়ীদের একাধিক সূত্র জানিয়েছে, ওই সড়কের গোয়ালদাহ বাজার, বাগেরহাট বাজার, ভান্ডারির মোড়, বাসুদেবপুর বাজার, খেদাপাড়া বাজার, তালতলা বাজার, এনায়েতপুর বাজার, কোমলপুর বাজার ষোলখাদা ভাটার মোড়, ডুমুরখালী বাজার, এনায়েতপুর চেয়্যারম্যান মোড়সহ বিভিন্ন মোড়ে সম্পূর্ন অবৈধভাবে গড়ে উঠেছে তেলের দোকান বা ডিপো।

কোন কোন বাজারে ৭/৮জন ব্যবসায়ী অবৈধভাবে তেল বিক্রি করে থাকে। এই তেলের দোকান বা ডিপো গুলোতে প্রশাসনের অভিযান জরুরী।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে যশোর জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, সরকারি নিয়মনীতি না মেনে জ্বালানী তেল বিক্রি অনেক বড় অপরাধ।

অবৈধভাবে গড়ে উঠা দোকান বা ডিপো গুলোতে যে কোন মুহুর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওই সড়কের চলাচলরত জানমালের ক্ষতি হতে পারে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যে কোন অবৈধ কার্যক্রম বা পরিচালনার বিরুদ্ধে স্বোচ্চার। যে কোন সময় অভিযান চালাতে পারে এই অধিদফতর।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews