1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোর রায়পাড়া সার গোডাউন এলাকায় বার্মিজ চাকুসহ দুই সহোদর গ্রেফতার

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

যশোর রায়পাড়া সার গোডাউন এলাকায়
বার্মিজ চাকুসহ দুই সহোদর গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :

বার্মিজ চাকু নিয়ে উঠতি বয়সের দুই সহোদর শহরের চাঁচড়া রায়পাড়া সার গোডাউন সংলগ্ন আলতাপের মোড় এলাকায় ক্ষমতার দাপট দেখানোর জন্য জনসাধারনের মনে ভীতি সঞ্চার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে। এসময় তাদের দখল হতে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পুটিখালি গ্রামের মুনসুর শেখ এর ছেলে সাজু শেখ ও আল আমিন শেখ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। চাঁচড়া পুলিশ ফাঁড়ির একটি টিম এ অভিযানে সফল হয়েছে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানাগেছে, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাত পৌনে ১০ টার সময় ফাঁড়ির এক এসআই ও এএসআই সমন্বয় গঠিত একটি টিম গ্রেফতারী পরোয়ানা তামিলসহ বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সূত্রে খবর পান উল্লেখিতস্থানে কতিপয় উঠতি বয়সের যুবকেরা নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে রাত ১০ টার সময় পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা উক্ত দু’জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে তাদেরকে গ্রেফতার করে পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করলে গ্রেফতারকৃত সাজু শেখ বলে তার কাছে বার্মিজ চাকু রয়েছে। স্থানীয় লোকজনের সামনে সাজু তার প্যান্টের পকেট হতে বার্মিজ চাকু বের করে দেয়।

পরে পুলিশ উক্ত চাকু জব্দ করে। তাদের দুই সহোদরকে থানা হাজতে এনে রেখে দ্রুত বিচার আইনে মামলা দেন। বুধবার ১৭ সেপ্টেম্বর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews