যশোর ৪নং নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া দক্ষিণ পাড়ায় গড়ে উঠেছে পরিবেশ বিনষ্টকারী ভেজাল মোবিল কারখানা ও ভেজাল দস্তা উৎপাদন কথিত সার কারখানা। আর এই দু’টি ব্যবসার হোতা সামাউল ইসলাম ইমন সব সময় থাকে ধরা ছোয়ার বাইরে।
বছর কয়েক পূর্বে ভেজাল ইমনের দস্তাসার তৈরী কারখানায় অভিযান চালিয়ে র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাখ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করলেও তারপর থেকে সে কৌশল নিয়ে তার অবৈধ ভেজাল দস্তা উৎপাদন তৈরীর কারখানা এবং ভেজাল মোবিল উৎপাদনের কারখানা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
ইমনের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী অতি গোপনে তার অবৈধ কারবারের বিরুদ্ধে বিভিন্ন মহলে অভিযোগ দিয়েও তারা কোন প্রতিকার পাচ্ছে না। ফলে ইমন তার ব্যবসা অপ্রতিরোধ্যভাবে চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসীদের অভিযোগে জানাগেছে,সদর উপজেলার তালবাড়িয়া দক্ষিণপাড়ার মোশারফ হোসেনের ছেলে সামাউল ইসলাম ইমন তার বাড়ির অদূরে পাকা সড়কের পাশে গড়ে তুলেছে ভেজাল মোবিল কারখানা। তার কারখানার পাশে বসতি বাড়ি রয়েছে। কারখানায় ইমনের কর্মচারীরা পোড়া মোবিল জালানোর সময় পাশের বাড়ির বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠে।
তারা ভয়ে কোন কিছু করতে সাহস পায়না। ভেজাল মোবিল কারখানার সামনে ইমনের নিজস্ব পুকুরে মোবিলের ডাষ্ট (ময়লা) ফেলে গোটা পুকুরের পানি পোড়া মোবিলের কারনে সম্পূর্ন বিনষ্ট হয়ে পড়েছে। যা পরিবেশের জন্য চরম ঝুঁকিপূর্ন বলে সূত্রগুলো দাবি করেছেন। ইমন ভেজাল মোবিল কারখানা করে একদিকে এলাকাকে ঝুঁকির মধ্যে ফেলেছে । অন্য দিকে সে ভেজাল দস্তা সার কারখানা খুলে কৃষকের সাথে প্রতারণায় লিপ্ত হয়েছে।
তার ভেজাল কারখানা তাল বাড়িয়া গ্রামের বিভিন্ন পয়েন্টে গড়ে তুলেছেন। তার সার কারখানার সন্ধান পেতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বেগ হতে হয়।
তার কারন ইমনের ভেজাল দস্তা উৎপাদন কারখানা যেখানে সেখানে গড়ে তোলে। সূত্রগুলো জানিয়েছেন,যশোরের উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিপূর্বে তার ভেজাল দস্তা সার কারখানায় অভিযান চালিয়ে ১লাখ টাকা অর্থ দন্ড করার পাশাপাশি সিল গালা করে দিলে সে সীলগালা উপেক্ষা করে পুনরায় অন্যস্থানে অবৈধভাবে দস্তা সার কারখানা গড়ে তোলে।
তার ভেজাল সার কারখানায় উৎপাদনকৃত ভেজাল ও মাটির জন্য ক্ষতিকারক সার সে অতি কৌশলে ঘুরুলিয়া,জোত হাশিমপুর ও তাল বাড়িয়া এলাকায় কতিপয় যুবকের মাধ্যমে বিভিন্ন জেলা শহরে বিক্রি করে থাকে। সূত্রগুলো দাবি করেছেন, সামাউল ইসলাম ইমন ভেজাল মোবিল কারখানা ও ভেজাল দস্তা সার কারখানা খুলে কোটিপতি বনে গেছেন।
সে তৎকালীণ সরকারের আমলে বহাল তবিয়তে ভেজাল কারবার চালিয়েছে। ইমন ভেজাল কারবার করে নিজে লাভবান হলেও পরিবেশের জন্য দারুন ক্ষতিকর।
সূত্রগুলো আরো জানিয়েছেন, সে টাকার পিছনে ছুটে বেরিয়ে আজ কোটিপতি বনে গেছেন। তার ভেজাল দু’টি কারখানার কারনে ওই এলাকার বাসিন্দারা চরমভাবে ক্ষুব্দ।
সে পরিবেশ বিনষ্ট করে নিজে ব্যবসা করে অপরকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। গত বছরের ৫ আগষ্টের পর সে কিছুদিন গা ঢাকা দিলেও আবার গা ঝাড়া দিয়ে পুরোদমে তার কারবার চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে সামাউল ইসলাম ইমনের মুঠো ফোনে রিং করে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও সে রিসিফ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হলোনা। তার এই কারবারের কোন বৈধতা নেই ।
তাই অবিলম্বে তার ভেজাল কারবার বন্ধের জন্য যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসীরা।

Leave a Reply