১৭ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে, উপজেলার ৪নং নারিকেলবাড়ীয়া ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮৮ যশোর ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল।
এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ওই ইউনিয়নের দৌলতপুর, খানপুর,ক্ষেত্রপালা,পুনিহার বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে মিশে বৈষম্যহীন সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন,।
তিনি আরো বলেন এদেশ সুন্দর করে গড়তে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই।
এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক রফিকুল ইসলাম।
এ অনুষ্ঠানে ইউনিয়ন আমির মওলানা মো:কামরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন,
স্বাধীনতার ৫৩বছর পরেও বাংলাদেশের মানুষের তাদের অধিকার ফিরে পায়নি।দূর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মান করতে পারলেই মানুষের অধিকার ফিরে পাবে।
জামায়াতে ইসলামী সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের অধিকার নিশ্চিত করবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আপনারা সবচেয়ে নিরাপদ এবং শান্তিতে থাকবেন।
জামায়াতে ইসলাম সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। উক্ত অনুষ্ঠানে উপজেলা , ইউনিয়ন সহ সকল ওই ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply