যশোরে জামায়াতে ইসলামী কর্মী আমিনুল ইসলাম সজলের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে সিআইডি পুলিশ। সোমবার গভীর রাতে
বেজপাড়া এলাকা থেকে আটককৃত যুবকের নাম সুজয় দাস, তার পিতার নাম বিদ্যুৎ দাস। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর সন্ধ্যায় সজলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। প্রথমে ডিবি পুলিশ দুই আসামি আটক করে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে তারা আরও তিনজনের নাম প্রকাশ করেন। পরে সিআইডি তদন্তে সুজয় দাসের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে এবং তাকে আটক করা হয়।

Leave a Reply