1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরে বিএনপির দুই নেতা ও যুবদলের এক নেতাকে অব্যাহতি প্রদান

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যশোরে বিএনপির দুই নেতা ও যুবদলের
এক নেতাকে অব্যাহতি প্রদান

বিশেষ প্রতিনিধি :

অপরাধমূলক কর্মকাণ্ড ও জনবিরোধী আচরণের সুনির্দিষ্ট অভিযোগে যশোর সদর উপজেলা বিএনপির অধীনস্থ ইউনিটের দুই নেতা ও যুবদলের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এবং জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহম্মেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা স্বাক্ষরিত আরেক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির পদ থেকে অব্যাহতি প্রাপ্তরা হলেন উপশহর ইউনিয়ন বিএনপি’র নেতা হুমায়ুন কবির এবং সদর উপজেলা বিএনপির আরবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মনির হোসেন। এছাড়া মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের নগর শাখার যুগ্ম আহ্বায়ক উপশহরের মারুফ বিল্লাহ সিদ্দিকী সানিকেও অব্যাহতি প্রদান করা হয়েছে।

বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ পর্যায়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিষয়ে নজরদারি না রাখা এবং উর্ধ্বতন কমিটিকে অবহিত না করায় সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দকে জবাবদিহির আওতায় আনার জন্য সদর উপজেলা বিএনপিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কঠোর সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাজবিরোধী চক্র মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং কিছু ক্ষেত্রে দলের নেতাকর্মীদের ব্যবহার করারও চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে, যে স্তরের নেতা বা কর্মীই হোক না কেন, তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আইনের হাতে সোপর্দ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews