1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোর বাহাদুরপুরের আলী হোসেন হত্যা মামলায় দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

যশোর বাহাদুরপুরের আলী হোসেন হত্যা মামলায় দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট

যশোর অফিস :

যশোর সদর উপজেলার বাহাদুরপুর তেঁতুলতলা এলাকার আলী হোসেন হত্যা মামলায় দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমিন হোসেন। একই সাথে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় পঁাচ জনের অব্যহতির আবেদন করা হয়েছে।

অভিযুক্ত আসামিরা হলো, যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়ার মবজেল বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম নবাব ও ঝিনাইদাহ সদরের কঞ্চনপুর গ্রামের অমল কুমার বিশ্বাসের ছেলে দীপক কুমার বিশ্বাস।

মামলার অভিযোগে জানা গেছে, আলী হোসেন বাহাদুরপুর তেঁতুলতলা এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি মাটি-বালি ও পুরাতন মটর গাড়ির ব্যবসা করত। এছাড়া আলী হোসেন এলাকায় মাদক ব্যবসা ও চঁাদাবাজি করতেন। এতে বাধা দেয়ায় নবারের মা ও পিতাকে গালিগালাজ করে আলী হোসেন। আলী হোসেনের অত্যাচারে অতিষ্ট হয়ে ওফে এলাকাবাসী।

২০২৪ সালের উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতিক পাশ করায় পরদিন প্রীতিভোজের আয়োজন করা হয়। ৬ জুন উপশহর ই-ব্লকের ১ নম্বর রোডের মাথার প্রীতিভোজের খাওয়া দাওয়া শেষে গভীর রাতে মোটরসাইকেলে আলী হোসেন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাহাদুরপুর পার্কের সামনে পেঁৗছালে আসামিরা আলী হোসেনকে ধরে পাশের মেহগনি বাগানে নিয়ে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় নিহতের মা মঞ্জুয়ারা বেগম ছয় জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই দুই জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এজাহারনামীয় আসামি সিরাজুল ইসলাম সিরাজ, ইকরামুল সরদার, আনিচুর রহমান টোকন, ইসরাজুল ও এনামুল শেখের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে অভিযুক্ত দীপক কুমার বিশ্বাসকে পলাতক দেখানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews