যশোরের চাঁচড়া ফাঁড়ির পুলিশ ২শ গ্রাম গাঁজাসহ চুন্নু মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। চুন্নু সদর উপজেলার ভাতুড়িয়া কালাবাঘা এলাকার লিয়াকত মোল্লার ছেলে।
ফাঁড়ির এসআই তাপস কুমার পাল জানিয়েছেন, গত ১৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুন্নু কালাবাঘার মোড়ে মাদক দ্রব্য বিক্রি করছিলেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে সেখানে গিয়ে চুন্নুকে আটক করা হয়।
পরে তার শরীর তল্লাশি করে ৩০ পুরিয়া (একশ গ্রাম) এবং আলাদা একশ গ্রাম মোট ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।

Leave a Reply