1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ফ্যাসিবাদের দোসরা সমাজের সর্বস্তরে বর্তমান, সুযোগ পেলেই ছোবল দেবে : অমিত

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
ফ্যাসিবাদের দোসরা সমাজের সর্বস্তরে বর্তমান, সুযোগ পেলেই ছোবল দেবে : অমিত

যশোর অফিস :

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অনৈক্যের ফল আমরা গোপালগঞ্জে দেখেছি। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদেও দোসরা এখনো লুকিয়ে আছে। তারা ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র করছে। তাই নির্বাচনের পথে আসুন, এক হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করি।

যশোর জেলা যুবদলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জজকোর্ট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, নিরাস্ত্র জনতাকে সাথে নিয়ে যেভাবে শেখ হাসিনাকে উৎখাত করেছি। আমরা আগামীতে সকল চক্রান্ত এবং ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ থাকুন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, ইমদাদুল হক ইমদা,

নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews