যশোর শহরতলীর ঝুমঝুমপুর স্কুলপাড়া থেকে চাকুসহ সবুজ চৌধুরী (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সবুজ ঝুমঝুমপুর উত্তরপাড়ার মৃত আবু তালেবের ছেলে।
চান পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াহিদুজ্জামান জানিয়েছেন,মঙ্গলবার রাতে গোপন সূত্রে সংবাদ আসে, ঝুমঝুমপুর স্কুলপাড়ার রাজ্জাকের মুদি দোকানের সামনে এক যুবক চাকু নিয়ে উচ্ছৃঙ্খলা আচারণ করছে।
ক্ষমতার দাপট দেখানো জন্য অবস্থান করছে। সংবাদ পেয়ে রাত ৯টার দিকে সেখানে গিয়ে ওই যুবককে আটক করা হয়। পরে সে তার নাম পরিচয় জানায়।
তার পকেট তল্লাশি করে একটি চাকু উদ্ধার করা হয়েছে। বুধবার তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply