যশোর সদর উপজেলার মাহিদিয়া বাজারে একটি মুদি দোকান থেকে তিন ব্যারেল তেল চুরির ঘটনা ঘটেছে।দোকান মালিক মো. মিলন হোসেন জানান,শনিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরেন। পরদিন সকাল ৮টায় এসে দেখেন,দোকানের সামনে রাখা পাঁচটি ব্যারেলের মধ্যে তিনটি নেই।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ১৮ মিনিটে ছয়জন অজ্ঞাত ব্যক্তি একটি সাদা পিকআপ ভ্যানে করে তেল চুরি করে পালিয়ে যায়। চুরি হওয়া তেলের মধ্যে একটি সরিয়া ও দুটি সয়াবিন তেলের ব্যারেল রয়েছে, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
মিলন হোসেন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply