1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরে তিন বছরের শিশুকে হত্যার অভিযোগে মা ও সৎ বাবা আটক

  • শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

যশোরে তিন বছরের শিশুকে হত্যার অভিযোগে মা ও সৎ বাবা আটক

যশোর অফিস :

যশোরে তিন বছরের শিশু খাদিজা খাতুন ওরফে সায়মাকে হত্যার অভিযোগে নিহতের মা সামিয়া খাতুন ও সৎপিতা শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়। আটক দম্পতির বাড়ি সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিঙ্গা গ্রামের তরফদার পাড়ায়।

পুলিশ জানায়,শিশু সায়মাকে হত্যার অভিযোগে নিহতের পিতা মনিরামপুর উপজেলার মাছনা গ্রামের বাসিন্দা হেলাল হোসেন গত শুক্রবার রাতে কোতয়ালি থানায় মামলা করেছেন। মামলায় তার সাবেক স্ত্রী সামিয়া খাতুন এবং সামিয়া খাতুনের দ্বিতীয় স্বামী শহিদুল ইসলামকে আসামি করেছেন।

হেলাল হোসেনের অভিযোগ,চার বছর আগে আসামি সামিয়া খাতুনের সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের সায়মা খাতুন নামে একটি সন্তানের জন্ম হয়। কিন্তু পরবর্তীতে তাদের দাম্পত্যে কলহের সৃষ্টি হলে ২০২৩ সালে তিনি সামিয়া খাতুনকে তালাক প্রদান করেন। তালাক দেওয়ার পর সামিয়া খাতুন সন্তান সায়মা খাতুনকে নিজের কাছে রেখে দেন।

২ মাস আগে আসামি শহিদুল ইসলামকে বিয়ে করেন সামিয়া খাতুন। বিয়ের পর সায়মা খাতুনকে দ্বিতীয় স্বামীর বাড়িতে নিয়ে যান সামিয়া খাতুন। সায়মা খাতুনের খিচুনি রোগ আছে। এ কারণে সন্তানের খেঁাজখবর নিতে মাঝে মধ্যে আসামিদের বাড়িতে যেতেন হেলাল হোসেন এবং তার চিকিৎসার জন্য আসামি সামিয়া খাতুনকে টাকা দিতেন।

গত ১৬ মে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মেয়েকে দেখার জন্য আসামিদের বাড়িতে যান হেলাল হোসেন। তখন আসামি সামিয়া খাতুন তাকে জানান, আগেরদিন বৃহস্পতিবার রাত ৮টার দিকে সায়মা খাতুন মারা গেছে।

লাশ উঠানে রাখা আছে। পরবর্তীতে এলাকার লোকজনের কাছ থেকে হেলাল হোসেন জানতে পারেন, আসামি শহিদুল ইসলাম ও সামিয়া খাতুন পূর্ব পরিকল্পিতভাবে মেয়ে সায়মা খাতুনকে হত্যা করেছেন। এ কারণে তিনি আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews