1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরে যৌতুক নিরোধ ও পারিবারিক সুরক্ষা আইনে স্বামীসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে দন্ত চিকিৎসক স্ত্রীর মামলা

  • শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

যশোরে যৌতুক নিরোধ ও পারিবারিক সুরক্ষা আইনে স্বামীসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে দন্ত চিকিৎসক স্ত্রীর মামলা

যশোর অফিস :

যৌতুক নিরোধ ও পারিবারিক সুরক্ষা আইনে স্বামীসহ পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন এক দন্ত চিকিৎসক স্ত্রী। শনিবার যশোর উপশহর সি-ব্লকের বাসিন্দা মৃত এসএম তমিজ উদ্দিনে মেয়ে শান্তা শারমীন বাদী হয়ে এ মামলা করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী যৌতুক মামলায় সমন ও সুরক্ষা আসামিদের প্রতি নোটিশ জারির আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মুক্তাদিরুল হক মুক্তা। আসামিরা হলো, শহরের পুরতানকসবা লিচু বাগান এলাকার বাসিন্দা দন্ত চিকিসকের স্বামী আব্দুল্লাহ আল মামুন, শ্বাশুর আব্দুল খালেক ও শাশুড়ি আলেয়া বেগম।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ৩ নভেম্বর আসামি আব্দুল্লাহ আল মামুন পরিবারিক ভাবে দন্ত চিকিৎসক শান্তা শারমিনকে বিয়ে করেন। বিয়ের পর সাংসারিক ৫ লাখ টাকার মালামাল দেয়া হয় আব্দুল্লাহ আল মামুনকে। এছাড়া শান্তা শারমিনের মা তার জামাইকে মোটরসাইকেল কেনার জন্য ১ লাখ ৬০ হাজার টাকা দিয়েছিলেন।

পরবর্তীতে আসামি আব্দল্লাহ আল মামুন তার স্ত্রীর বিভিন্ন ব্যাংক হিসাব থেকে বিভিন্ন সময়ে ১১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে নেন। এরপরও আসামি তার স্ত্রী শান্তা শারমিনের কাছে ১০ লাখ টাক যৌতুক দাবি করে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে।

একপর্যায় চলতি বছরের ২০ জানুয়ারি শান্তা শারমিন যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় স্বামীসহ পরিবারের লোকজন তাকে পিতার বাড়ি তাড়িয়ে এবং যোগযোগ বন্দ করে দেন।

১৪ ফেব্রুয়ারি আসমিদের বাড়িতে ডেকে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় শান্তা শারমিনের স্বজনেরা। বিষয়টি মিমাংসায় ব্যর্থ হয়ে যৌতুক নিরোধ ও পারিবাকির সুরক্ষা আইনে আদালতে আদালতে মামলা করেছেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews