যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের আদমপুর গ্রামের হাজী আ. সালাম শিকদার (৭২) ২১ মার্চ ইং ২০২৫ শুক্রবার ভোর ৪টায় যশোর সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ও তেঘরীর হাজী মো. মহিউদ্দীন বিশ্বাস (৭৪) ১২ মে ২০২৫ ইং সোমবার রাত ৩টায় ঢাকার একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।
উভয়ের মৃত্যু হয় পক্ষাঘাত জনিত কারনে। মৃত্যুকালে শিকদার ভাই তিন ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন এবং বিশ্বাস ভাই তিন ছেলে ২ মেয়ে ও স্ত্রীসহ বহু গুনগ্রাহি আত্নীয় স্বজন রেখে গেছেন। আজ ১৭ মে শনিবার বিকাল ৫টায় স্থানীয় ভিটাবল্যা বাজার কেন্দ্রীয় জামেমসজিদে ইউনিয়ন হাজী কল্যাণ পর্ষদ এর উদ্যোগে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয় ইউনিয়ন কমিটির সভাপতি মো. খলিলুর রহমান খন্দকারের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাও. ফারুক হোসেন,
বিশেষ মেহমান হিসেবে উপস্হিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক অধ্যাপক মো. রোস্তম আলী মোল্লা, সহসভাপতি প্রাথমিকের সাবেক প্রধান শিক্ষক মো. আ. মজিদ আনোয়ার। এছাড়াও ইউনিয়ন কমিটির উপদেষ্টা মো. আ. কাদের মোল্লা, আ. হক মোল্লা, মো. আফছার আলী মোল্লা, মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মা. মো. ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক মো. আ. হক জিয়া, ৫ নং ধলগ্রাম ইউনিয়ন কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির,
৮ নং বাসুয়াড়ী ইউনিয়ন কমিটির সভাপতি মো. হেকমত আলী মোল্লাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন হাজী মহোদয়গন আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচকবৃন্দরা বলেন দুজনের একজন হলেন আদর্শ কৃষক ও সমাজ সেবক অপরজন হলেন বিশিষ্ট শিক্ষাবিদ, উদার, রাজনৈতিকব্যক্তিত্ব, সমাজসেবক। শিকদার ভাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্য চাষ, মালটা চাষ, ধান, পাট, গমসহ অন্যান্য চাষাবাদ করে সফলতা পেয়েছে।
এছাড়া তিনি বিভিন্ন ধর্মীয়প্রতিষ্ঠানের সংগে সংশ্লিষ্ট ছিলেন।অন্যদিকে মহিউদ্দিন বিশ্বাস ভাই শিক্ষাদান, অসহায় গরিব দুঃখী মানুষকে অর্থদান, বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিস্ঠানে জমি দাতা হিসাবে তাঁর অনেক সুনাম আছে। জনাব মহিউদ্দিন বিশ্বাস ভিটাবল্যা আলিম মাদ্রাসায় জমি দান করেছেন, ভিটাবল্যা উপস্বাস্থ্য কেন্দ্রে জমি দান, ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ে জমি দান, তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দান, একই গ্রামের কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে জমি দানসহ অন্যান্য ধর্মীয় প্রতিস্ঠানে দান অব্যাহত রেখে গেছেন।
এরই মধ্যে মহিউদ্দিন বিশ্বাসের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর নামে অসহায় গরিব দুঃখী মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করেদিচ্ছেন তাঁরই সুযোগ্য সন্তানেরা। এটাও ছিলেন জনাব মহিউদ্দিন বিশ্বাসসের পরিকল্পনা।আজ মহান এ দুব্যক্তির রুহের মাগফেরাত কামনা করে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন হাজী কল্যাণ পরিষদের ইউনিয়ন কমিটি এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মৃতের দুই পরিবারের পক্ষের সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন কমিটির সহসভাপতি মো. আ. মজিদ আনোয়ার।

Leave a Reply