যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন হাটবাজার গুলোতে সম্প্রতি সময়ে সবজির দাম তুলনামূলক ভাবে কমেছে । পাশাপাশি খাদ্য পণ্যের মধ্যে আটার দাম ৬০ টাকা থেকে কমে ৩৫ টাকা হওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মনে। তবে কিছু টা অপরিবর্তিত রয়েছে চাল ও তেলের দাম।
১৭ ইং মে – শনিবার বাঘারপাড়া উপজেলার ঐতিহ্যবাহী (চাড়াভিটা )বাজারে ঘুরে দেখা গেছে, সাধারণ ক্রেতাদের নাগালে রয়েছে , টমেটো, বেগুন, ডাটা, পোটল , জিঙ্গে , কচুর লতি , লাউ, কাঁচকলা , আলু ও পিঁয়াজ রসুন সহ অন্যান্য জিনিসপত্র দাম । তবে
চাল, তেল , মুরগী মাছ , মাংশ ক্রেতাদের নাগালের বাহিরে নয় । গত কয়েকদিন বাজার গুলো ঘুরে দেখা গেছে,
বেগুন ৩০ টাকা ,
পেঁপে ৩০ টাকা কেজি, বিট কপি ৩০ টাকা ,কেজি, লাউ ২০/২৫ টাকা, কাঁচা মরিচ ৭০ থেকে ৮০ টাকা কেজি,
শসা ৩০ টাকা কেজি, আলু ২০ টাকা কেজি, পেঁয়াজ ৫০ টাকা কেজি, রসুন ১২০/ ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে, মাংসের বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার ১৬০ টাকা কেজি, সোনালি মুরগী ৩০০ টাকা কেজি, গরুর মাংস ৬৫০/ ৭০০ টাকা ও খাশির মাংস ১১০০ টাকা কেজি। মাছের বাজার ” তেলাপিয়া মাছ ১২০টাকা / ১৭৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। ১৮০ থেকে ২২০ টাকা রুই মাছের কেজি,টেংরা মাছের কেজি ২৭০/ থেকে ৩৫০ টাকা। চিংড়ি মাছ প্রকার ভেদ ৪০০, ৬০০ ও ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাঙ্গাস মাছ ১৪০ থেকে ১৭৫ কেজি বিক্রি হচ্ছে। চাউল ”
নাজির শাইল চাউল প্রতি কেজি ৫৭থেকে ৮৫ টাকা,মিনিকেটের চাউল ৫৫ থেকে ৬০ টাকা, আাঠাইস চাউল ৬৫ টাকা কেজি, পোলাও চাল ১২০ থেকে ১৪০ ও বাঁশ মতি চালের কেজি বিক্রি হচ্ছে। মোটা চাল ৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে,
এখন গরমের মৌসুম , তবুও সবজির প্রচুর আমদানি বাজারে বিশেষ করে টমেটোর অনেক টা কম দামে বিক্রি হচ্ছে। শনিবার বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারের ব্যাবসায়ী কামাল উদ্দিন জানায়, আলু পেঁয়াজ মজুদ থাকায় দাম অনেক কমেছে। তরিতরকারির দামও কম , রসূনের
দাম আগের মতই আছে। চাল ব্যাবসায়ী হারুন বলেন,,চালের দাম বৃদ্ধির সঙ্গে সেন্ডিকেটের কোন
সম্পৃক্ততা নেই বলে তিনি মন্তব্য করেন। বাজার করতে আসা তবিবর সাহেব বলেন, সবজির দাম কমলে ও মাছ মুরগির এবং ডিমের দাম আগের মতই আছে , এগুলোর দাম একটু কমলে গরিব মানুষের পক্ষে ভালো হতো । বাজারে বর্তমানে ডিম বিক্রি হচ্ছে ১২ টাকা পিস । তাছাড়া কমেনি চালের দাম । মাছ ব্যবসায়ী স্বপন কুমার বলেন,
সামোদ্রিক মাছের দাম একটু কম ঘেরের মাছের দাম খুব বেশি। বাগডাঙ্গা বাজারের মুদি ব্যবসায়ী আমিনুর রহমান বলেন, চাল ও তেল কিনতে সাধারণ ক্রেতাদের বেশি টাকা গুনতে হচ্ছে । সব মিলিয়ে সবজির দাম কম হলেও চাল, তেল , মুরগী , ডিম এবং মাংশের দাম রয়েছে অপরিবর্তিত । তিনি বলেন, সবজির পাশাপাশি এগুলোর দাম কমলে তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যোগ হতো।

Leave a Reply