1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোর সদর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত

  • শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

যশোর সদর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত

যশোর অফিস :

মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সদর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বালিঘাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ।

তিনি শিক্ষার্থীদের , সুন্দর হাতের লেখা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করতে অনুরোধ জানান তাতে শিক্ষার্থীদের শরীর ও মোন ভালো থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিক্ষার্থীদের জন্য সবধরনের সহযোগিতা উন্মুক্ত থাকবে বলেও তিনি জানান। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ও সাংস্কৃতিক প্রতিযোগীতার ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিষেশ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

উপজেলা রিসার্চ সেন্টার ইন্সপেক্টর রবিউল ইসলাম সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার আশিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এম এ জলিল,

জামায়াতে ইসলামীর সদর উপজেলা আইন বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, মাওলানা জহির উদ্দিন, তরিকুল ইসলাম, বালিঘাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষা অফিসার অজিত কুমার বিশ্বাস, বীণা রানী সরকার, মোহাম্মদ হারুন অর রশিদ, নাহিদ আক্তার, শামিম হোসেন প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews