যশোরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা সদর উপজেলার কামালপুর গ্রামে অভিযান চালিয়ে ১০৫ লিটার গঁাজালো তাড়িসহ কামরুল হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি কামালপুর দক্ষিণপাড়ার মৃত জেহের আলীর ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এসএম শাহীন পারভেজ জানিয়েছেন, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে কামরুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে তার ঘর তল্লাশি করে তিনটি কন্টেইনারে রাখা ১০৫ লিটার তাড়ি উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।

Leave a Reply