যশোর চানপাড়া পুলিশ ফাড়ির সদস্যরা একটি বার্মিজ চাকুসহ আরমান হাওলাদার (২২) নামে এক যুবককে আটক করেছে। সে শহরের নীলগঞ্জ সাহাপাড়ার আজগরের বাড়ির ভাড়াটিয়া লিটনের ছেলে।
পুলিশ ক্যাম্পে ইনচার্জ এসআই ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, শনিবার রাতে গোপন সূত্রে সংবাদ আসে ঝুমঝুমপুর আদর্শপাড়া মানিকের মুদি দোকানের সামনে কতিপয় যুবক ক্ষমাতা দাপট সৃষ্টি লক্ষ্যে জনমনে ভয়ভীতি দেখানো জন্য জড়ো হয়েছে।
সংবাদ পেয়ে রাত ৯টার দিকে দোকানের সামনে পৌছালে কয়েকজন পালিয়ে যায়। পরে মানিককে আটক করে তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
এই ঘটনায় দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় মামলা হয়েছে। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply