যশোর শহরের আরবপুর এলাকায় রিপন হোসেন বাবু (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে মারাত্মক জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। বাবু শহরতলীর কিসমত নওয়াপাড়া এলাকার বন্যার বাড়ির ভাড়াটিয়া। এই ঘটনায় বাবুর ভাই জাহাঙ্গীর আলম কোতয়ালি থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাত আসামি করা হলেও এজাহারের মধ্যে রায়হান, মারুফ ও তানভু নামে তিনজনের কথা বলা হয়েছে।
এজাহারে জাহাঙ্গীর আলম উল্লেখ করেছেন, তাদের বাড়ির সাতক্ষীরা সদর উপজেলার তালতাল এলাকায়। তারা যশোর ২৫ ধরে বসবাস করে আসছেন। তার ভাই বাবু আধুনিক হাসপাতালে চাকরি করতো। চাকরি চলে যাওয়ায় সে ২/৩ মাস ধরে চাকরি খুঁজতে থাকে। গত শনিবার সন্ধ্যা ৬টার পর তার মোবাইলে কল আসে।
তার স্ত্রীকে বলে একজন চাকরি দেবে। সে সময় সে বাইরে চলে যায়। রাত সোয়া ৮টার দিকে জানতে পারি তার ভাইকে কে বা কারা চাকু দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে। বর্তমানে সে যশোর জেনারেল হাসপাতালে আছে। তিনি হাসপাতালে ছুটে গিয়ে জানতে পারেন-সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরবপুর এলাকার মেজর আরিফুর রহমানের বাড়ির মধ্যে রায়হান,
মারুফ ও তানভু নামে তিনজন ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে মারপিট করে এবং ছুরিকাঘাতে জখম করে চলে যায়। পরে সে কোন রকম পায়ে হেটে আরবপুর যাত্রী ছাউনির কাছে দাড়ালে পথচারিরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ছুরির আঘাতে তার পেট থেকে ভুড়ি বের হয়ে যায়। পরে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।

Leave a Reply