1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরের ডিবির পুলিশের সফল অভিযানে ৪১ মামলার পলাতক ২৫ মামলায় সাজাপ্রাপ্ত আসামী চিহ্নিত প্রতারক গ্রেফতার

  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

যশোরের ডিবির পুলিশের সফল অভিযানে ৪১ মামলার পলাতক ২৫ মামলায় সাজাপ্রাপ্ত আসামী চিহ্নিত প্রতারক গ্রেফতার  

শহিদ জয়, যশোর অফিস :

যশোরের ডিবি পুলিশের সফল অভিযানে ৪১ মামলার পলাতক ২৫ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেলোয়ারকে গ্রেফতার করেছে। প্রতারক ও সাজাপ্রাপ্ত আসামী দেলোয়ার নিজের নাম পরিবর্তন করে তুহিন নামে আত্মগোপনে করেছিলেন।

যশোর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে‌ ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে এসআই শেখ আবু হাসান,এএসআই সৈয়দ শাহীন ফরহাদ ও এএসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে

থেকে প্রতারক দেলোয়ারকে গ্রেফতার করেন।তার বিরুদ্ধে ৪১টা মামলা রয়েছে। এরমধ্যে ২৫ মামলায় তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি যশোরের সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের জয়নাল আবেদীন দফাদারের ছেলে।

এদিকে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া বলেন ,প্রতারক দেলোয়ার গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় তুহিন নামে পরিচিত ছিলেন।

তিনি এক সময় একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত থাকলেও ২০১৩ সালে আর্থিক প্রতারণার দায়ে তিনি চাকরিচ্যুত হন। ব্যাংকে কর্মরত থাকার সময় তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

অনেকেই তার বিরুদ্ধে মামলা করেন। সেইসব মামলায় পর্যায়ক্রমে তার বিরুদ্ধে আদালত দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন। এ পর্যন্ত তার বিরুদ্ধে ৪১ মামলা রয়েছে।

তার মধ্যে ২৫ টি মামলায় দোষী সাব্যস্ত করে আদালত তাকে কারাদণ্ড দেন বলে জানিয়েছেন, যশোরের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews