চাঁদার দাবিতে যশোরের আন্দোলপোতা গ্রামে জাহিদুল ইসলাম (৩৮) নামে এক যুবককে মারপিটে জখম করার ঘটনায় আদালতে দায়েরকরা১৩জনের নামে পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। মামলাটি করেছেন জাহিদুলের মামাতো ভাই সদর উপজেলার জহুরপুর কাঠামারা গ্রামের ইমরান হোসেন।
আসামিরা হলো, কাঠামারা গ্রামের হইদির বিশ্বাসের ছেলে আনোয়ার হোসেন ইদু (৪৫), ও চকম আলী বিশ্বাস (৪৯), চকম আলী বিশ্বাসের ছেলে ইয়ামিন (২৫), আনোয়ার হোসেন ইদুর ছেলে টুটুল (২২), আন্দোলপোতা গ্রামের ইমরান হোসেন (৩৫), হাফিজুর বিশ্বাসের ছেলে পলাশ (৩৫), হাশেম বিশ্বাসের ছেলে আতিকুল (২৮), বাহাজেল বিশ্বাসের ছেলে হামজা (৪০), দলেননগর গ্রামের বিশারত আলীর ছেলে মিন্টু (২৬), কাঠামারা ফক্কার আলীর ছেলে রিয়াজুল ইসলাম (২৩), আব্বাস আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০), মৃত ইব্রা মোল্লার ছেলে মহিদুল ইসলাম (৩৫) এবং আন্দোলপোতা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মিন্টু হোসেন (২৭)।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা গত ৯ মার্চ কাঠামারা গ্রামের রমজান মোল্লার ছেলে জাহিদুলের কাছে ৫ লাখ টাকা চঁাদা দাবি করে। চঁাদা দিতে অস্বীকার করায় তাকে নানা ভাবে হুমকি দেয়। পরদিন ১০ মার্চ আন্দোলপোত বাজারের উত্তর পাশের মেহগুনি বাগানের পাশে জাহিদুলকে পেয়ে আসামিরা ঘিরে ধরে।
তাকে পিস্তল দিয়ে গুলি করার ভয় দেখিয়ে ৩ লাখ টাকা আদায় করে। বাকি টাকা না দিলে প্রাণে শেষ করে দিবে বলে হুমকি দেয়। ১২ মার্চ সন্ধ্যার দিকে দলেননগর বাজারের পাশে তাকে এক পেয়ে আসামিরা ঘিরে ধরে এবং বাকি দুই লাখ টাকা দাবি করে।
টাকা না দেয়ায় তাকে মারপিটে জখম করে। লোহার রড, বঁাশের লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম করে। পরে চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে গেলে তাকে ছেড়ে দেয়।
পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরপর আদালতে পিটিশন দাখিল করলে কোতয়ালি থানা পুলিশ তা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।

Leave a Reply