যশোর সদরের ফরিদপুর গ্রামের দুই ভাইকে মারপিটে জখমের ঘটনায় সৎ ভাই ভাইপো ও ভাবির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছে ওই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ইসপাহাক আলী (৪৮)।
আসামিরা হলো, তার সৎ ভাই মহাসিন আলী (৬০) ও জাফর ইকবাল (৫৫), মহাসিনের ছেলে খালিদ মাহমুদ (২০) ও ভাবি শাহিন সুলতানা (৫১)।
এজাহারে ইসপাহাক উল্লেখ করেছে, তার পিতার মোট ৮ জন শরিক। গ্রামের ভিটাবাড়ির ১৭ শতক জমি বন্টননামা করে যে যান মতো করে কসবাস করে আসছেন।
সেখানে একটি রাস্তা আছে সবার চলাচলের জন্য। কিন্তু ওই রাস্তা দখল করে আসামিরা গত ৬ এপ্রিল রান্না ঘর নির্মাণ করছে। তিনি বঁাধা দিলে আসামিরা দা, লাঠি, কোদাল,
শাবল প্রভৃতি নিয়ে আক্রমন শুরু করে। তাকে মারপিটে জখম করে। এ সময় তার ভাই এফতেখার উদ্দিন মুন্না ঠেকাতে গেলে তাকেও মারপিটে জখম করে।
এ সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। পরে তিনি ও তার ভাই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং থানায় মামলা করেন।

Leave a Reply