1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

ইতালী পাঠানোর প্রলোভন দিয়ে তিন ব্যক্তির কাছ থেকে ৪৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মামলা যশোরে

  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ইতালী পাঠানোর প্রলোভন দিয়ে তিন ব্যক্তির কাছ থেকে
৪৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মামলা যশোরে

যশোর অফিস :

তিনজনকে ইতালীর পাঠানোর কথা বলে একটি প্রতারক চক্র ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করেছে। এ ঘটনায় আদালতের নির্দেশে মঙ্গলবার ১৮ মার্চ রাতে কোতয়ালি থানায় প্রতারনা মামলা হয়েছে। মামলাটি করেন, যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের সাদেকুর রহমানের ছেলে মেহেদী হাসান।

মামলায় আসামী করেন, কিশোরগঞ্জ জেলার পুকুরিয়া থানার মজিদপুর গ্রামের আইন উদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলম, তার স্ত্রী মোছাঃ রফিকুন্নেছা, কুমিল্লা জেলার তিতাস থানার নয়াকান্দি গ্রামের আব্দুল খালেকের ছেলে নূর আলম শিপন ও শরীয়তপুর জেলার ডামুন্ডা থানার ধানকাঠী গ্রামের নেকমত আলী সরদারের ছেলে ওয়াসিম।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত কোতয়ালি যশোরের মোঃ গোলাম কিবরিয়ার নির্দেশে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মামলা হিসেবে নথিভূক্ত করেন।

মামলায় বাদি উল্লেখ করেন, জাহাঙ্গীর আলমের সাথে বাদির পূর্ব পরিচয়। পরিচয়ের সূত্র ধরে জাহাঙ্গীর আলমের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। পরিচয়ের এক পর্যায় জাহাঙ্গীর আলম বাদিকে বাদবাকী আসামীদের সাথে পরিচয় করে দেয়। বাদি বেকার থাকায় জাহাঙ্গীর আলম বাদির নিকট ব্যক্ত করে যে,তিনি ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠিয়ে থাকেন।

বাদি যদি যেতে চাই তাকে ইতালী পাঠায়ে মাসে আড়াই লাখ টাকা বেতনের কাজ দিতে পারেন। বাদি বেকার থাকায় উন্নত ভবিষৎ জীবনের কথা চিন্ত করে উক্ত আসামীর কথায় রাজী হয়। ইতালী যাওয়ার বাবদ ২০লাখ টাকা বাদির কাছে দাবি করেন।

বাদি তাকে জানায় এতো টাকা তার কাছে নেই। এরপর জাহাঙ্গীর আলম বাদিকে জানায় আরো ২জন যোগাড় করলে মোট ৪৫লাখ টাকায় দিলে ইতালী পাঠিয়ে দেবে। এরপর বাদি তার ভাই সাইদ ও ধর্মতলার ইসলাম সরদারের ছেলে নুরুজ্জামান সোহেলকে জানালে তারা ইতালী যেতে রাজী হয়।

বাদি তাদেরকে জাহাঙ্গীর আলমের সাথে পরিচয় করে দেয়। এর পর বাদী গত বছরের ২৫ এপ্রিল ১লাখ ৩০ হাজার টাকা,৩০ এপ্রিল ৫লাখ ৭০ হাজার টাকাসহ পর্যায়ক্রমে ২০লাখ টাকা এস এ পরিবহনের মাধ্যমে জাহাঙ্গীর আলম গ্রহন করেন। এর পর জাহাঙ্গীর আলমের স্ত্রী রফিকুন্নেছা গত বছরের ২০ সেপ্টেম্বর বাদির বাড়িতে উপস্থিত হয়ে উক্ত স্বাক্ষীদের উপস্থিতিতে ১০লাখ টাকা গ্রহন করে এবং বাদি ও উক্ত দু’জনকে আশ্বস্ত করে যায় যে,আগামী ২ মাসের মধ্যে ইতালী পাঠানোর ব্যবস্থা করবে।

এরপর গত বছরের ২৫ অক্টোবর নূর আলম শিপন ও ওয়াসিম বাদির বাড়িতে উপস্থিতি হয়ে এবং বাকী ১৫লাখ টাকা নিয়ে বাদি ও উক্ত দু’ জনের পাসপোর্ট গ্রহন করে এবং আশ্বাস দেন খুব দ্রুস ইতালী পাঠিয়ে দেবেন। এরপর ২ মাস অতিক্রান্ত হয়ে গেলেও তাদেরকে ইতালী না পাঠিয়ে নানা তাল বাহনা করতে থাকে।

বাদি উক্ত আসামীর সাথে যোগাযোগ করে তাদের দেওয়া ৪৫ লাখ টাকা ফেরত চাইলে তারা টাকা দিতে অস্বীকার করে। উল্টোল হুমকী ধামকী দেয়। বাদিকে জানে মেরে ফেলার হুমকী ধামকী দেয়। বাদি উপায়ুন্তর না পেয়ে আদালতের স্মরনাপন্ন হলে আদালতের বিজ্ঞ বিচারক আমলে নিয়ে মামলা হিসেবে নথিভূক্ত করতে নির্দেশ দেন।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews