1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরে দেয়াল চাপা পড়ে ও সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

  • রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

যশোরে দেয়াল চাপা পড়ে ও সড়ক দুর্ঘটনায়  দুইজন নিহত

যশোর অফিস :

যশোর শহরের বেজপাড়া বনানী রোড এলাকায় দেয়াল চাপা পড়ে ডালিম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ডালিম চৌগাছা উপজেলার কালিয়া কুন্ডি গ্রামের বাসিন্দা ছিলেন।

রোববার (৯ মার্চ) সকাল ১০টার দিকে যশোর পৌরসভার ঠিকাদারের অধীনে ড্রেন নির্মাণকাজ চলছিল। এসময় রাস্তার পাশে থাকা একটি পুরাতন দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। এতে ডালিম মারাত্মকভাবে আহত হন।

তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের প্রেমবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো.মোস্তফা কামাল (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

আজ রোববার সকালে প্রেমবাগস্থ শাহিদা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রীবাহী রূপসা পরিবহনের একটি বাস পিছন থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ভ্যানচালক মোস্তফা কামাল ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত মোস্তফা কামাল অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews