1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোরে নানা বাড়ির কোটি টাকার সম্পত্তি ফাঁকি দেয়ার অভিযোগ

  • শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

যশোরে নানা বাড়ির কোটি টাকার সম্পত্তি ফাঁকি দেয়ার অভিযোগ

যশোর অফিস :

যশোরে হারুণ-অর রশিদ, সিরাজুল ইসলাম ও মনোয়ারা খাতুন নামে তিনভাই বোনকে নানা বাড়ির কয়েক কোটি টাকা মূল্যের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ করা হয়েছে।

শহরের বারান্দীপাড়া মৌজায় থাকা ৫৮ দশমিক ৮৮ শতক জমি ফাঁকি দেয়ার দাবি করেন তারা। ভুক্তভোগীদের নানা অমেদ আলীর মৃত্যুর পর জমি দেখভালের দায়িত্বে পাওয়া মামাতো ভাই ও তার সন্তানেরা কৌশলে ফাঁকি দিয়েছেন বলে তারা মামলাও করেছেন।

সূত্র মতে,যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা হারুণ-অর-রশিদ ও সিরাজুল ইসলাম এবং তাদের বোন মনোয়ারা খাতুনের নানা বাড়ি বারান্দীপাড়ায়। তাদের মা আনোয়ারা খাতুন মারা যান নানা অমেদ আলীর মৃত্যুর আগেই।

নানা ওমেদ আলীর মৃত্যুর পর সম্পদ দেখাশোনা করতেন তাদের মামা আব্দুর রশীদ বিশ^াসসহ অন্যান্যরা। সেসময় ফসলসহ অন্যান্য সুবিধা পেতেন হারুণ-অর-রশিদ, সিরাজুল ইসলাম ও মনোয়ারা খাতুন।

এরই মধ্যে তাদের মামা আব্দুর রশীদ বিশ^াস মারা যান। তখন থেকে আত্মীয়দের মধ্যে দূরত্ব শুরু হয়। মামাতো ভাইয়ের ছেলে মহিবুর রশীদ আকাশ, মুশফিকুর রশীদ মননা, মারুফুর রশীদ রাহি, মেয়ে রুম্পাসহ অন্যরা তাদের এড়িয়ে চলতে থাকেন।

এক পর্যায়ে তারা জানতে পারেন নানা বাড়ির সম্পত্তি মায়ের (মৃত আনোয়ারা খাতুন) সূত্রে তারা ওয়ারেশ হলেও ফাঁকি দেওয়া হয়েছে।

এ নিয়ে বিভিন্ন সময় তারা আপোষ-মীমাংসার চেষ্টা করেছেন। কিন্তু সম্পত্তি ফিরে পাননি।প্রসঙ্গত, যশোর পৌরসভা থেকে তদন্ত করে ২০১৪ সালের ১১ আগস্ট যে প্রতিবেদন দেওয়া হয় সেখানে মৃত অমেদ আলীর বিশ^াসের মেয়ে আনোয়ারা বেগমের তিন সন্তান হারুণ-অর-রশিদ,

সিরাজুল ইসলাম ও মনোয়ারা খাতুনের ওয়ারেশ হিসেবে তথ্য রয়েছে। কিন্তু সম্পত্তি থেকে ফাঁকি দেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, প্রথম দিকে সম্পত্তি দেয়া হবে বলা হলেও পরবর্তীতে অস্বীকার করা হয়।

এ নিয়ে বিভিন্ন সময় আপোষ মীমাংসা করে সময়ক্ষেপন করা হয়। এক পর্যায়ে ভুক্তভোগীরা ২০১৪ সালের ২৬ অক্টোবর আদালতে আশ্রয় নেন। মামলা এখনো চলমান রয়েছে। কিন্তু দখলদাররা প্রভাবশালী হওয়ায় আদালত থেকে ন্যায্য বিচার পাওয়া নিয়েও সংশয় রয়েছেন।

ভুক্তভোগী হারুণ-অর-রশীদ বলেন, বণ্টননামা হিসেবে আমরা তিনভাই বোন ৫৮.৮৮ শতক জমি পাই। যার বর্তমান মূল্য ৭ কোটি টাকা। স্থানীয়ভাবে ও আত্মীয়-স্বজনদের বলে নানা বাড়ির সম্পত্তি পাওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা দেয়নি।

তিনি আরো দাবি করেন, বিবাদী মহিবুর রশীদ (আকাশ) ক্ষমতার দাপট দেখিয়ে বিগত সময়ে জমির দিকে তাকাতে দেয়নি।
জানতে চাইলে অভিযুক্ত মহিবুর রশীদ (আকাশ) বলেন,

মামলার বিষয়টি নিয়ে তার ছোট ভাই মুশফিকুর রশীদ মুননা ভালো বলতে পারবেন। আর মুশফিকুর রশীদ মুননা বলেন, যারা মামলা করেছেন তাদের আমরা চিনি না। যে কেউ মামলা করতেই পারে। এর বেশি কিছু বলতে চাই না।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews