যশোর সদর উপজেলার ওসমানপুর গ্রামে ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে শহিদুল ইসলাম (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম একই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ওসমানপুরের মাঠে ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে শহিদুল ইসলাম নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে একই গ্রামের কৃষক একলাছের।
নিহতের পরিবারের দাবি, ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে একলাছসহ আরও ২ থেকে ৩ জন কোদাল দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে শহিদুলকে মাঠের মধ্যে ফেলে রেখে যায়।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।
যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, দুটি ঘটনাস্থালেই পুলিশের একাধিক টিম রয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এর আগে একই দিন ভোরে সেহরির সময় যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে পারিবারিক কলহের জেরে বাবা শরিফুল ইসলামকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে মোহাম্মদ রমিম (২২)।
এ ঘটনার কয়েক ঘন্টার ব্যাবধানে জেলায় মোট দুটি হত্যাকান্ডের ঘটনা ঘটে।

Leave a Reply