1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোর জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে ৮ প্রার্থী

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যশোর জেলা বিএনপির কাউন্সিলে
৩ পদে ৮ প্রার্থী

যশোর অফিস :

আগামি ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে যশোর জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যশোর মুন্সী মেহেরুল্লাহ ময়দানের আলমগীর সিদ্দিকী হলে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যশোর জেলা বিএনপির কাউন্সিল ২০২৫ উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন গত ১৭ ফেব্রুয়ারি এই নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। একই দিন নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকাও প্রকাশ করে।

তফসিল অনুযায়ী গত ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হয়। একই দিন সন্ধ্যা ৭টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

গতকাল ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রয়, বেলা ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। এদিন বেলা ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিকেল ৪টায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত প্রার্থী তালিকা অনুসারে সভাপতি পদে দলের সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, দলের সবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু ও যশোর পৌর সভার সাবেক মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম মারুফ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সাধারণ সম্পাদক পদে দলের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাংগটনিক সম্পাদকের ৩ টি পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরা হচ্ছেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য পদত্যাগী সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম ও সাবেক ছাত্রনেতা শহিদুল বারী রবু।

নির্বাচন কমিশনের আহ্বায়ক এ্যাড. মো. ইসহক জানান, জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির ১৬ টি সাংগঠনিক ইউনিটের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির মোট এক হাজার ছয়শত ১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদানের মাধ্যমে আগামী ২ বছরের জন্য তাদের নেতা নির্বাচন করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews