1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোর হৈবতপুরে মারামারির ঘটনায় থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা,আটক-২

  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

যশোর হৈবতপুরে মারামারির ঘটনায় থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা,আটক-২

যশোর অফিস :

যশোর সদর উপজেলার বড় হৈবতপুর মসজিদের মাইকে ঘোষনা দিয়ে হামলা ও জখমের ঘটনায় ইউপি সদস্য আনিছুরসহ ২০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি হুমায়ন কবীর রাজু বাদী হয়ে মামলাটি করেছেন। পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।

এ মামলার অন্য আসামিরা হলেন, আব্দুলপুরের তৌহিদ, তার ভাই শফিক, আপন, রমজান, নজরুল, বুলবুলি, মফিজুর, বাবু, আজিম, তীরের হাটের জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, মথুরাপুরের আনোয়ার হোসেন গাজী, শান্তি গাজী, ভগলপুরের হামিদুর রহমান লাভলু, উত্তর ললিতাদহের সাদ্দাম হোসেন, মথুরাপুরের সাইফুল,

চুড়ামনকাটির জাফর আলী,পোলতাডাঙ্গার রহমত আলী ও আব্দুলপুরের টিটো। তাদের মধ্যে নজরুল ইসলাম ও বুলবুলিকে নিজবাড়ি থেকে মঙ্গলবার রাত চারটায় আটক করে। এ মামলায় আরও ১৫/২০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন, মঙ্গলবার সকালে আসামিরা বাদীসহ বড় হৈবতপুর গ্রামের আরও ১০/১৫ জনের জমির পানির আইল কেটে তৌহিদের জমিতে পানি নেয়া শুরু করে।

বিষয়টি জানতে পেরে তিনিসহ ওই গ্রামের আরও ১০/১৫জন চাষী বিষয়টির প্রতিবাদ করে। এর জের ধরে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। তাকে ঠেকাতে আসলে তার সাথে থাকা জিয়াউলসহ আরও কয়েকজনকে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন দুইজনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য,এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সকালে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews