1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরের আইটি পার্কের পাশে ৯ তলা ভবনের ফ্লাট বিক্রির নামে টাকা আত্মসাতের অভিযোগে অধ্যক্ষসহ দুই জনের বিরুদ্ধে মামলা

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

যশোরের আইটি পার্কের পাশে ৯ তলা ভবনের ফ্লাট বিক্রির নামে টাকা আত্মসাতের অভিযোগে অধ্যক্ষসহ দুই জনের বিরুদ্ধে মামলা

যশোর অফিস :

যশোর শহরের আইটি পার্কের সামনে ৯ তলা ভবনের ফ্লাট বিক্রির নামে টাকা আত্মসাতের অভিযোগে মণিরামপুরের গোপাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ দুই জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর শহরের ঝুমঝুমপুর এলাকার মৃত জবেদ আলী বিশ্বাসের ছেলে ওলিয়ার রহমান বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি গ্রহণ করে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, মণিরামপুরের গোপাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম ও সানফ্লাওয়ার বিল্ডার্স এন্ড প্রোপাটিজ লিমিটেডের মালিক শহিদুল ইসলাম।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ১০ জানুয়ারি ওলিয়ার রহমান যশোর-খুলনা মহাসড়কের আইটি পার্কের সামনে আরএস ১৩৬ দাগের জমির উপর সানফ্লাওয়ার বিল্ডার্স এন্ড প্রোপাটিজ লিমিটেডের সাইনবোর্ডে ফ্লাট বিক্রি হবে বলে বিজ্ঞাপন দেয়া দেখেন। এরপর তিনি সানফ্লাওয়ার বিল্ডার্স এন্ড প্রোপাটিজের মালিক শাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করে ৯ তলা ভবনের ৫ তলায় একটি ফ্লাট কেনার প্রস্তাব দেন।

চুক্তি অনুযায়ী ওলিয়ার রহমান ফ্লাটের দাম ২১ লাখ টাকা নির্ধারন করে ২০১৯ সালের ২৩ মে ৩ লাখ ১০ হাজার টাকা বানয়না এবং ৩৬ মাসে বাকি টাকা পরিশোধের অঙ্গীকার করেন । এরমধ্যে তিনি ১৯ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করে আসামি শহিদুল ইসলামকে। চুক্তি অনুযায়ী ৩ বছরের মধ্যে ফ্লাটের কাজ শেষ করে তাকে বুঝে দেয়ার কথা ছিল।

আসামি শহিদুল ভবন তৈরী ও ফ্লাট বুঝে না দেয়ায় চুক্তি দেয়া আসামির ঠিকানায় টাকা ফেরত চেয়ে আবেদন করা হয়। আসামিরা আবেদন গ্রহণ করে ২০২৪ সালের ৯ মে টাকা ফেরত দিবে বলে উভয় আসামি একটি অঙ্গীকার নামা করে দেন।

পরবর্তীতে আসামি একাধিকবার সময় নিয়ে টাকা ফেরত না দিয়ে ঘোরাতে থাকেন। এক পর্যায়ে ওলিয়ার রহমান খেঁাজ নিয়ে জানতে পারেন আসামিরা ভবন নির্মাণ করে ফ্লাট বিক্রি বিজ্ঞাপন দিয়ে বহু লোকের টাকা নিয়ে আত্মসাত করেছেন। অবশেষে টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews