যশোরের মনিরামপুরে জাল জালিয়াতির মাধ্যমে তালাকনামা তৈরী করে মৃত স্বামীর সম্পত্তি ফঁাকি দেয়ার অভিযোগে শাশুড়ি, দেবরসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতের মামলা হয়েছে। মঙ্গলবার মণিরামপুরের মল্লিাকপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মৃত বাহার আলমের স্ত্রী যশোর শহরের চঁাচড়া এলাকার সিরাজ বিশ্বাসের মেয়ে সুলতানা রাণী বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।আসামিরা হলোম মণিরামপুরের মল্লিাকপুর গ্রামের মৃত তহিদুল আলম কালেকের স্ত্রী ও সুলতানা রাণীর শাশুড়ি রোকেয়া সুলতানা, দেবর শাহ আলম দোলন, মেহেদী আলম সুমন ও মামা শ্বশুর একই গ্রামের আজিজুর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১০ সালের ৩১ জানুয়ারি পরিবারিক ভাবে সুলতানা রাণীকে বিয়ে করেন বাহার আলম। সাংসারিক জীবনে বাহার আলমের কণ্যা সন্তান অহনার জন্ম হওয়ার সাড়ে ৩ বছর পরে কাজের সন্ধানে মালয়েশিয়া চলে যান।
২০২০ সালের ১৪ নভেম্বর মালয়েশিয়ায় স্টোক জনিত কারনে বাহার আলী মৃত্যু বরণ করেন। মালয়েশিয়া থেকে বাহার আলমের লাশ দেশে এনে বাড়িতে দাফন করা হয়। এরপর থেকে বাহার আলীর স্ত্রী সুলতানা রাণী কণ্যা অহনাকে নিয়ে স্বামীর বাড়ি সংসার করতে থাকেন। অহনার বয়স এখন সাড়ে ১৪ বছর।
মেয়ের লেখাপাড়সহ সাংসারিক খরচ চালতে হিশিম খাচ্ছেন বিধবা সুলতানা রাণী। সংসার ও মেয়ের লেখাপাড়ার খরচ যোগাতে স্বামীর পৈত্রিক জমি বিক্রির করার অনুমতি চান শাশুড়ি রোকেয়া সুলতানার কাছে। এনিয়ে শাশুড়ির সাথে বিরোধের সৃষ্টি হয় সুলতানা রাণীর।
চলতি বছরের ২৫ জানুয়ারি আসামিরা একটি তালকের ফটোকপি দেখিয়ে মরহুম বাহার আলম মালয়েশিয়া যাওয়ার আগে তাকে তালাক দিয়েছে বলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আত্মীয় স্বজনের মাধ্যমে গত ৩১ জানুয়ারি আসামিদের তার খালুর বাড়িতে মিমাংসার জন্য ডেকে আনলে একটি তালাকের ফটোকটি দিয়ে চলে যায়।
তালাকের ব্যাপারে ইউনিয়ন পরিষদ ও কাজী অফিসে খেঁাজ নিয়ে সুলতানা রাণীর স্বজনের জানতে পারেন তালাকের কপি জাল জালিয়াতি করে তৈরী করা। জাল তালকের কপি দেখিয়ে স্বামীর সম্পত্তি ফঁাকি দেয়ার অভিযোগে তিনি আদালতে এ মামলা করেছেন।

Leave a Reply