1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখার ওপর যশোরে বিএনপির প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখার ওপর
যশোরে বিএনপির প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোর অফিস :

দেশের বেকারদের কর্মসংস্থানের মাধ্যমে আত্ননির্ভরশীল করে তুলতে পারলেই দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিএনপি ২০২২ সালে রাষ্ট্র সংস্কার ও মেরামতের প্রয়োজন অনুভব করেছিলো বলেই সেদিন এই সংস্কারের রূপরেখা জাতির সামনে তুলে ধরেছিলো।

যা আজকের সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা অনুভব করছেন। যশোরে বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের কৌশল নির্ধারণে আয়োজিত এক প্রশিক্ষক কর্মশালায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডঃ মাহাদী আমিন।

যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চঁানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন, আনজারুল হক খোকন প্রমুখ উপস্থিত থেকে বক্তৃতা করেন।

অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তৃতায় বলেন, বিএনপি এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নের রাজনীতি করে। গত ১৭ বছর বিএনপি জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার আন্দোলনে রাজপথে ছিলো, এখনো আছে। যতদিন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার অর্পিত না হচ্ছে ততোদিন বিএনপি রাজপথেই থাকবে।

আর তার জন্য ৩১ দফা আমাদের হাতিয়ার। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে এই ৩১ দফা নিয়ে মানুষের কাছে যেতে হবে। তাদেরকে ৩১ দফার সুফল সম্পর্কে সচেতন করে তুলতে হবে। আর তার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ৩১ দফার গুরুত্ব অনুধাবন করে তা ধারন করতে হবে; লালন করতে হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews