যশোর শহরের খোলাডাঙ্গা ব্রাক অফিসের পাশে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। এলাকার মতিয়ার রহমানে স্ত্রী মরিয়ম বেগম (৬০) ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনের নামে মামলাটি করেন।
আসামিরা হলো, একই এলাকার সলেমানের ছেলে শাকিল ওরফে পিচ্চি শাকিল (২১), মিঠুর ছেলে বিপ্লব মোল্লা (২২), আবুলের ছেলে হারুন (৩৫), মৃত আরশাদ আলীর ছেলে নুর ইসলাম ওরফে কটা (৫৫), ওলিয়ার রহমান মোল্লার ছেলে ইউনুচ আলী (৪২) এবং একই এলাকার রেখা (৪০)।
এজাহারে মরিয়ম বেগম উল্লেখ করেছেন, আসামি কটার ভাই চুন্নুর কাছ থেকে তার মেয়ে জামাই ৪শতক জমি কেনে। কেনার সময় কথা থাকে তার কঠার জমির ওপর দিয়ে চলাচল করতে দেবে। সে কারনে তার মেয়ে জামাই বাড়ির নির্মনের জন্য উপকরণ নিয়ে আসে।
এই কাজে তিনি তার স্বামী ও দুই ছেলে সহযোগিতা করে। হঠাৎ কটা তার জমি দিয়ে চলাচল করতে নিশেধ করে। এবং ক্রয় করা জমি আরো অধিক মূল্য দিতে হবে বলে জানায়। এই নিয় কটা ও জমির মালিকের সাথে তর্কবির্তক হয় তার মেয়ে বিউটি ও জামায় ইয়াসিনের সাথে।
গত বুধবার সন্ধ্যার দিকে ধর্মতলা সিটি ব্রিজ স্কুলের পাশে বিউটিকে পেয়ে নানা হুমকি দেয়। পরে আসামিরা একত্রিত হয়ে তার বাড়িতে আক্রমন চালায়। সে সময় তাকে ও তার স্বামী এবং দুই ছেলে ইসমাইল ও ইসরাইলকে মারপিটে জখম করে।
তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনিসহ চারজন যশোর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন এবং থানায় মামলা করেন।
কোতয়ালি থানার এসআই ইলিয়াস হোসেন জানিয়েছেন, এই মামলা আসামি ইউনুচ আলীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply