1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরের চৌগাছায় ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ ৬ জন গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় ‘হানি ট্র্যাপ’ চক্রের
নারীসহ ৬ জন গ্রেফতার

যশোর অফিস :

যশোরের চৌগাছায় হানি ট্র্যাপ ফাঁদে ফেলে অর্থ আদায় চক্রের নারীসহ ৬জন গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। বুধবার (২২জানুয়ারি) রাতে সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এতথ্য দেন যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, চৌগাছা যাত্রাপুর গ্রামের আলমগীরের স্ত্রী রুপালি খাতুন (৩৫), মনমথপুরের মৃত মান্নানের ছেলে হৃদয় মহিফুল (৩৬) ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন, কয়ারপাড়ার শাহজাহান আলীর ছেলে নান্নু মিয়া (৩৩) ও তার স্ত্রী জাকিয়া (২৯), মহেশপুর মান্দার বাড়িয়া গ্রামের আয়ুব হোসেনর ছেলে জাহিদ হোসেন (২৯) ।

যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, যশোর চৌগাছার রুস্তমপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোস্তাক হোসেন চৌগাছা থানায় অভিযোগ করেন তার ভাই আব্দুর রহমানকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মহিলাকে দিয়ে ডেকে নিয়ে একটি চক্র ‘হানি ট্রাপের’ মাধ্যমে ফাঁদে ফেলে মুক্তিপণ চাচ্ছে।

এ ঘটনায় যশোর জেলার পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদের নির্দেশে মাঠে নামে গোয়েন্দা পুলিশে একটি দল।
গত মঙ্গলবার (২১ জানুয়ারি) চৌগাছা থানাধীন চান্দআফরা গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। এবং পরবর্তীতে ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থান থেকে এই প্রতারক চক্রের সক্রিয় ৬ (ছয়) সদস্যকে গ্রেফতার করে ডিবি।

উল্লেখ্য, দীর্ঘ দিন যশোর শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় এই হানি ট্র্যাপ বা ভালবাসার ফাঁদকে কিছু চিহ্নিত সন্ত্রাসী ব্যবসার হাতিয়ার বানিয়েছে। এবং তাদের সেই ফাদে পা দিয়ে শিক্ষক, বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ি, সাধারন ব্যক্তি এমনকি পুলিশ সদস্যরাও অসন্মানিত হওয়ার পাশাপাশি আর্থিকভাবও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews