1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

চাল ছিনতায়ের অভিযোগে শার্শা স্বেচ্ছাসেবক দলের তিন নেতার পদ স্থগিত

  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

চাল ছিনতায়ের অভিযোগে শার্শা স্বেচ্ছাসেবক দলের তিন নেতার পদ স্থগিত

যশোর অফিস :

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় ভিজিডির চাল ছিনতাইয়ের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের তিন নেতার দলীয় পদ স্থগিত ও শোকজ করা হয়েছে।

শুক্রবার রাতে সংগঠনটির জেলা শাখার দপ্তর সম্পাদক সাইফুল বাসার সুমনের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।অভিযুক্ত তিন নেতা হলেন-শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, দুই সদস্য রনি হোসেন ও ফারুক হোসেন পাটোয়ারি। এই তিন নেতাকে আগামি তিন দিনের মধ্যে স্বশরীরে লিখিত জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম জানান, ‘সম্প্রতি শার্শা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ তিন নেতার নামে গণমাধ্যমে চাল ছিনতাইয়ের সংবাদ প্রকাশ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাদের পদ স্থগিত ও শোকজ করা হয়েছে। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।

তিনি আরও জানান, দলীয়ভাবে কঠোর বার্তা দেওয়া আছে, কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নাম ব্যবহার করে সুবিধা নিতে চাই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার।উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডির চাল নিয়ে বাড়ি ফিরছিলেন বাগআঁচড়ার টেংরা উত্তরপাড়া গ্রামের তাসলিমা বেগম, হাজিরা বেগম, সাত মাইল এলাকার আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরও কয়েকজন গরিব অসহায় নারী।

পতিমধ্যে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের তিন নেতাসহ কয়েকজন তাদের মারপিট করে ভ্যান থেকে চাল ছিনিয়ে নেয়। এই ঘটনায় ভুক্তিভোগীরা বৃহস্পতিবার রাতে চাল ছিনতাইয়ের অভিযোগে ৫জনের নামে শার্শা থানাতে মামলা করেন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও বাদি তার নাম উল্লেখ করেননি এজাহারে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews