1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরে গজে উঠেছে হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ব্যবস্থা নেওয়ার দাবি

  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

যশোরে গজে উঠেছে হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ব্যবস্থা নেওয়ার দাবি

যশোর অফিস :

যশোরে বেপরোয়া ভাবে গজে উঠেছে বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টা। এ বিষয়ে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করে না যশোর জেলা স্বাস্থ্য বিভাগ। ব্যাপক খোঁজখবর নিয়ে দেখা গেছে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চারিপাশে গড়ে উঠেছে প্রায় অর্ধ শতাধিক বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।

এসব প্রতিষ্ঠানে অধিকাংশে নেই নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। যে যার মতো ইচ্ছা মাফিক রাতের আধারে গড়ে তুলছে স্বাস্থ্য সেবা নামে এসব প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে রাখা হয় দালাল নামে কথিত কর্মচারী।

তাদের কাজ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন কৌশলে তাদের চুক্তিবদ্ধ হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ফুসলিয়ে ভর্তি করা। রোগীকে তাদের চুক্তিকৃত প্রতিষ্ঠানে ভর্তি করতে পারলে ওই রোগীর মাধ্যমে ওই প্রতিষ্ঠান যা আয় হবে তার ৫০% পেয়ে থাকে কথিত ওই কর্মচারী নামধারী দালাল।

যার কারনে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে ও আশপাশে ছুটির দালালরা অবস্থান নেয়।এরা হাসপাতালের বর্হিবিভাগে টিকিট কাউন্টারের সামনে অবস্থান নিয়ে চিকিৎসা নিতে আসা নারী পুরুষদের সাহায্যর কৌশল নিয়ে তার কাছে হাজির হয়ে তার দেম দরবার শুরু করে থাকে ।

চিকিৎসা নিতে আসা রোগীদেরকে মন্তর পড়ানোর ন্যায় বুঝাতে থাকেন কিভাবে তাকে ভাগিয়ে বাইরে চুক্তিবন্ধ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। প্রতিদিন বেসরকারী হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক দালালের মাধ্যমে পাওয়া রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা,নিরীক্ষা,

এক্স-রে করা ও চিকিৎসক দেখানোসহ কমপক্ষে ১লাখের অধিক উপার্জন করে। শীতের সময় সাধারণ রোগীদের চাপ কম থাকায় মাত্র দুই মাস এই ব্যবসায়ীদের উদ্দেশ্যে ব্যাহত হয়। বাকী ৮ মাস লাখ লাখ টাকা চিকিৎসার নামে অপ চিকিৎসা করে হাতিয়ে নিচ্ছে।

বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিষয় নানান অনিয়ম ও অব্যবস্থাপনা সস্পর্কে পত্র পত্রিকায় লেখালেখি হওয়ার পর জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান তৎক্ষনিক অভিযান চালিয়ে ব্যাপক তোড়জোড় করেন। কিছুদিন অভিযান চললেও তা কিছুদিনের মধ্যে আবার পুনরায় আগের স্থানে চলে যান।

সূত্রগুলো আরো বলেছেন, রাতারাতি গজে উঠা প্রতিষ্ঠানের মালিক আবেদন করে তাদের ব্যবসা  চালিয়ে যাচ্ছে। অবিলম্বে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ যে সব প্রতিষ্ঠানের মালিকেরা অনিয়মের সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন যশোরের বিভিন্ন পেশার মানুষ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews