1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরে প্রায় দেড় কোটি টাকার চেক ডিজঅনারের ঘটনায় ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আদালতে মামলা

  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

যশোরে প্রায় দেড় কোটি টাকার চেক ডিজঅনারের ঘটনায় ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর অফিস :

যশোরে প্রায় দেড় কোটি টাকার চেক ডিজঅনারের ঘটনায় আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাজাহারুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সোশ্যাল ইসলামী ব্যাংক যশোর শাখার পক্ষে প্রিন্সিপাল অফিসার আব্দুল আহাদ বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি গ্রহন করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। প্রিন্স যশোরের ঝিকরগাছার হাজিরবাগ গ্রামের মৃত আলহাজ্জ আবুল ইসলামের ছেলে।

মামলার অভিযোগে বলা হয়েছে ,আসামি মাজাহারুল ইসলাম প্রিন্স আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের স্বত্ত্বধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যবসা পরিচালনা কালে জুট মিলের কাচামাল ও মেশিনারিজ ক্রয় বাবদ ২০১৭ সালের ৭ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের বিভিন্ন বিনিয়যোগ পদ্ধতির মাধ্যমে ২৭ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৫০২ টাকা বিনিয়োগ গ্রহন করেছিলেন।

এ টাকা মাসিক ও বার্ষিক কিস্তিতে পরিশোধের কথা ছিল আসামির। ব্যাংকের লভ্যাংশসহ পাওনা টাকা পরিশোধের জন্য গত ৮ অক্টোবর আবুল ইসলাম জুট মিলস লিমিটেড এর নামীয় চলিত হিসাব নম্বর থেকে ১ কোটি ৩৭ লাখ টাকার একটি চেক প্রদান করেন। ওইদিন চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। গত ৭ নভেম্বর পত্রিকায় লিগ্যাল নোটিশ প্রচারের মাধ্যমে আগামি ৩০ দিনের মধ্যে চেকে উল্লেখিত টাকা পরিশোধ করে চেকটি ফেরত নেয়ার অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিন অতিবাহিত হলেও আসামি প্রিন্স ব্যাংকের পাওনা টাকা পরিশোধ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews