1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরে যুবদল কর্মী হত্যায় দুই আসামি গ্রেফতার

  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

যশোরে যুবদল কর্মী হত্যায় দুই আসামি গ্রেফতার

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হাসান হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।সোমবার দিবাগত গভীর রাতে খুলনার চুকনগর ও ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে এ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শামীম রেজা (৩২) যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে এবং মেহেদী হাসান (২৪) একই গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।

মঙ্গলবার সকালে র‌্যাব-৬ যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে দুই আসামি আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল জানান, হত্যার শিকার পিয়ালের বাড়ি ও আসামিদের বাড়ি পাশাপাশি।

তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। হত্যাকান্ডের পর পিয়ালের পিতা কিতাব আলী ঝিকরগাছা থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যামামলা দায়ের করেন।

মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। যার অংশ হিসেবে সোমবার গভীর রাতে র‌্যাবের দুটি টিম খুলনার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে শামীমকে ও ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদিকে গ্রেফতার করা হয়। তাদেরকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ৯ নভেম্বর দুপুরে ঝিকরগাছা বাজারে দুর্বৃত্তরা বোমা মেরে ও এলোপাতাড়ি কুপিয়ে পিয়ালকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়ালকে মৃত ঘোষণা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews