1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোর বিএনপি ও ড্যাবের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

যশোর বিএনপি ও ড্যাবের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোর অফিস :

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি’র) আয়োজনে যশোর জেলা বিএনপি ও ডক্টর অফ বাংলাদেশ( ড্যাব)যশোর জেলা শাখার সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রক্তদান কর্মসূচিতে সার্জারি, অর্থপেডিকস, নিউরো, মেডিসিন, গাইনি, ইএনটি, কার্ডিওলজী, নেফ্রলজি ও শিশু বিভাগের রোগীদের চিকিৎসা দেয়া হয়। শত শত রোগী চিকিৎসা নিতে আসেন। এলাকার সর্বস্তরের মানুষ আনন্দচিত্তে ফ্রি মেডিকেল ক্যাম ও রক্তদান কর্মসূচি কার্যক্রমে সহযোগিতা করেন। এসময় বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদলের তা কর্মীরা আর্তমানবতার সেবায় বিনামূল্যে রক্তদান করেন।

আজকে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশ নেয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেদুল হক সাবু,জেলা বিএনপির আহবায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য এ্যাডভোকেট মোঃ ইসাহক,সদস্য ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফ,হাজী আনিসুর রহমান মুকুল, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান,

সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, নগর বি এন পি’র সাধারণ সম্পাদক এহতেশামুল হক সেতু,যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, নগর যুবদলের রবিউল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, ইয়াসিন আরাফাত, নগদ ছাত্রদলের আহ্বায়ক আরিফ,

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা কার্যক্রমে অংশ নিয়া বিশেষজ্ঞ চিকিৎসকগণ হলেন, বিশিষ্ট প্রবীণ চিকিৎসক মোঃ বদরুদ্দৌজা চৌধুরী ( বিডি চৌধুরী), অর্থোপেডিকস বিশেষজ্ঞ অধ্যাপক রশীদ,সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক শরিফুল আলম খান, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ সাইদুর রহমান, ডাঃ শওকত হায়দার, ডাঃ শাহাবুদ্দীন, ডাঃ এসএম নাজমুল হক, শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক তার আহমেদ জাহাঙ্গীর সুমন,

ডাঃ উবায়দুল কাদির উজ্জল,এহেতেশামুল হক পরাগ,ডাঃ তমিজ হোসেন,ডাঃ রবিউল ইসলাম তুহিন, ডাঃ তাহমিদ উর রহমান, ডাঃ আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডাঃ ওয়াহিদুজ্জামান আজাদ, ডাঃ মোঃ আহসান কোভিদ বাপ্পি,গাজী শরীফ,ডাঃ মনিরুজ্জামান ও ডাঃ হাফিজুর রহমান প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews