1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোরে কুয়েত প্রবাসী হত্যার ঘটনায় তিনজনকে আটক

  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

যশোরে কুয়েত প্রবাসী হত্যার ঘটনায় তিনজনকে আটক

যশোর অফিস :

যশোরে কুয়েত প্রবাসী মেহের আলী হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ রাউন্ড পিস্তলের গুলি, হত্যায় ব্যবহৃত ১টি পালসার মোটরসাইকেল, ১টি ওয়াকিটকি এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, যশোর বাদিয়াটোলা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তারেক হোসেন (২২),সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নুরুল ইসলাম দুলালের ছেলে সাজ্জাদ হোসেন (২১) এবং সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াজ উদ্দিন(২৩)।

মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন, যশোর বাদিয়াটোলা গ্রামের কুয়েত প্রবাসী মেহের আলীকে ৯আগস্ট রাত ১১টা ৪৫মিনিটের দিকে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা গুলি করে হত্যা করে। এই সংক্রান্তে মেহের আলীর পিতা বাদী হয়ে গত ১২ই আগস্ট এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা হয়। যার নং-১৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

এরপরে মামলার তদন্ত পরিচালনার দায়িত্ব পড়ে এসআই মফিজুল ইসলাম উপর। দীর্ঘ তদন্ত শেষে গত ১১ই নভেম্বর বিকাল সাড়ে তিনটার দিকে তার নেতৃত্বে নাটোর সিংড়া থানার ভুমি অফিস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনার সাথে জড়িত পলাতক আসামী তারেক হোসেনকে গ্রেফতার করা হয়।

তার স্বীকারক্তিতে সোমবার দিবাগত গভীর রাত ১ টার দিকে যশোর নলডাঙ্গা গ্রামে অভিযান দিয়ে ভাড়া করা কিলার সাজ্জাদকে এবং মঙ্গলবার ভোর ৪টার দিকে সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকায় অভিযান পরিচালনা করে রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করে হয়। এ সময় রিয়াজুদ্দিনের কাছ থেকে ৪রাউন্ড গুলি, ওয়াকিটকি, হত্যার মিশনে ব্যবহৃত ১টি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানাই, নিহত মেহের আলী এলাকায় তার প্রতিপক্ষ প্রবাসী শহর আলী ও তার ছেলে হাসানদের সাথে দীর্ঘ শত্রুতার কারণে মেহের আলী সরকার পতনের পর শহর আলীর বাড়িতে আক্রমনের হুমকি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বিদেশ থেকে হত্যার পরিকল্পনা করে ভাড়া কিলার আকাশ ও সাজ্জাদকে ১ লক্ষ টাকা চুক্তি করে তারেক। রিয়াজ ও রকির সহযোগীতায় গুলি করে হত্যা করে মেহের আলীকে। উল্লেখ্য যে, এর আগে আকাশ ও রকিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews