1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

আদালত চত্বরের চিহ্নিত টাউট শহিদুল চাঁদাবাজি করতে যেয়ে ধরা

  • সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

আদালত চত্বরের চিহ্নিত টাউট শহিদুল চাঁদাবাজি করতে যেয়ে ধরা

যশোর অফিস :

যশোরে কখনো আইনজীবী সহকারী, আবার কখনো জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী পরিচয় দিয়ে দাপিয়ে বেরানো চিহ্নিত টাউট শহিদুল ওরফে পাকা শহিদুল চাঁদাবাজি করতে যেয়ে ধরা খেয়েছে। হাতে ডায়েরি আর গায়ে আইনজীবী সহকারীর পোষাক পরে চলা ওই শহিদুলকে ।রোববার রাত তিনটার দিকে নিজ বাড়ি থেকে আটক করেছে মণিরামপুর থানা পুলিশ। এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা করেছেন কোদলাপাড়া গ্রামের খাইরুজ্জামান আকাশ।

শহিদুল ইসলাম রোহিতা গ্রামের নিছার আলীর ছেলে। এদিকে, আটকের পর আদালত চত্তরে হাজির হয় অসংখ্য ভুক্তোভুগি। তারা আইনী সেবার জন্য তাকে মোটা অংকের টাকা দিয়েছিলেন বলে দাবি করে আদালত চত্তরেই টাকা ফেরতের দাবি জানান।

মামলা সূত্রে জানা যায়,শহিদুল ইসলাম আকাশের বাবা রুপচাঁনের কাছে ২০ লাখ টাকা চাঁদাদাবি করে। টাকা না দেয়ায় গত ২ সেপ্টেম্বর রাত নয়টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলসহ আরও কয়েকজন আকাশের বাড়িতে হামলা চালায়। এসময় টাকা না দিলে রুপচানের গলায় চাকু ধরে জবাই করে হত্যার হুমকি দেয়।

বাধ্য হয়ে রুপচান বাড়িতে থাকা ধান বিক্রির ৫৫ হাজার টাকা তুলে দেয় শহিদুল চক্রের হাতে। সাতদিন সময় নির্ধারণ করে বাকি টাকা না দিলে জমি লিখে নেয়ার হুমকি দিয়ে শহিদুল চক্র চলে যান। পরে আকাশ এ ঘটনায় মণিরামপুর থানায় শহিদুল ও তার ছেলে আলাউদ্দিনের বিরুদ্ধে মামলা করেন।

মণিরামপুর থানার এসআই অমিত দাস বলেন, অভিযোগ তদন্ত করতে যেয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এছাড়া অনেকেই ওই শহিদুলের বিরুদ্ধে নানা অভিযোগ দেন। এছাড়া জমিজমা জোর করে লিখে নেয়ারও অভিযোগ রয়েছে শহিদুলের বিরুদ্ধে।

এ বিষয়ে যশোর জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ বলেন, শহিদুলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তিনি আইনজীবী সহকারীর পোষাক পরে মক্কেলদের জিম্মি করে টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যান। তাকে অনেকবারই সতর্ক করা হয়েছে। কিন্তু শহিদুল কোনো কথাই শোনেননি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews