1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যশোরে চেক ডিজ অনার মামলায় আবুল ইসলাম জুট মিলের এমডির বিরুদ্ধে আদালতের সমন

  • রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

যশোরে চেক ডিজ অনার মামলায় আবুল ইসলাম জুট মিলের এমডির বিরুদ্ধে আদালতের সমন

যশোর অফিস :

যশোরে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি চেক ডিজ অনার মামলায় আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাজাহারুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে আদালত সমন জারি করা হয়েছে।

রোববার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাশেদুর রহমান এই আদেশ দেন।বাদীপক্ষের আইনজীবী গাজী এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় বলা হয়েছে, যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকায় অবস্থিত আবুল ইসলাম জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক মাজাহারুল ইসলাম প্রিন্স সোশ্যাল ইসলামী ব্যাংকের যশোর শাখা থেকে বিনিয়োগ মঞ্জুরীপত্রের অধীনে ২০১৭ সাল থেকে ২০২১ পর্যন্ত সময়কালে বিভিন্ন বিনিয়োগ পদ্ধতির মাধ্যমে ২৭ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৫০২ টাকার আর্থিক বিনিয়োগ গ্রহণ করেন।

বিনিয়োগকৃত মূলধন ও লভ্যাংশসহ মাসিক বা বার্ষিক কিস্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের কথা। কিন্তু তিনি তা প্রতিপালন করেননি।সেকারণে তাকে কয়েক দফা যোগাযোগ করা হলে গত ১০ আগস্ট ২০২৪ তারিখে ১ কোটি ৩৩ লাখ টাকার একটি চেক (AWCD no. CAB 7237852, হিসাব নম্বর 064 133 000 6375) প্রদান করেন মাজাহারুল ইসলাম প্রিন্স।

চেকটি পরেরদিন ব্যাংকে পাঠানো হলে সেখান থেকে বলা হয়, পর্যাপ্ত টাকা নেই। এরপর ১৩ আগস্ট এ বিষয়ে একটি লিগ্যাল নোটিস পাঠানো হলে ১৫ তারিখে তা গ্রহণ করা হয়। কিন্তু এর মধ্যে ৩০ দিন পার হলেও টাকা পরিশোধে কোনও পদক্ষেপ নেননি সংশ্লিষ্ট ব্যক্তি।

এ ঘটনায় সোশ্যাল ইসলামী ব্যাংকের যশোর শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার মুহাম্মদ মনজুরুল ইসলাম তার বিরুদ্ধে একটি চেক ডিজ অনার মামলা করেন।

আদালত আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাজাহারুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে সমন জারি করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews