1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

নদী বাঁচাতে যশোরের ডিসি’র নিকট নাগরিক অধিকার আন্দোলনের স্মারকলিপি প্রদান

  • রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪ বার পড়া হয়েছে

নদী বাঁচাতে যশোরের ডিসি’র নিকট নাগরিক অধিকার আন্দোলনের স্মারকলিপি প্রদান

শহিদ জয়, যশোর অফিস :

নদী বাঁচলে বাঁচবে দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নদী দিবসে যশোরের সকল নদী অবৈধ দখলমুক্ত করণ, নাব্যতা ফিরিয়ে আনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার অনুরোধ জানিয়ে নাগরিক অধিকার আন্দোলন, যশোর এর নেতৃবৃন্দ যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সংগঠন এর আহবায়ক মাস্টার নুর জালালের নেতৃত্বে যশোরের নবাগত জেলা প্রশাসক এর হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোর কমিটির সদস্য সাবেক অধ্যাপক বোরহানুস সুলতান,

সাবেক অধ্যক্ষ হারুন উর রশিদ, বিনয় কৃষ্ণ মল্লিক, মোবাশ্বের হোসেন বাবু, এ্যাড. কায়েস, আহসানুল্লা ময়না, জাহিদ গোলদার, ডাক্তার আব্দুল্লাহ, শামিমা ইসলাম লিপা, রবিউল ইসলাম ও সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান মিঠু।

স্মারকলিপিতে বলা হয় নদী আমাদের জীবন, সংস্কৃতি এবং পরিবেশের একটি অপরিহার্য অংশ। নদী শুধু আমাদের পানি সরবরাহ করে না বরং জীবন ধারণের জন্য অপরিসীম বিভিন্ন সম্পদ প্রদান করে।

যশোরের ভৈরব, কপোতাক্ষ, মুক্তেশ্বরী, বেতনা, চিত্রা, নবগঙ্গা ও ফটকি নদীগুলি আজ প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন। যেমন দূষণ, জলবায়ু পরিবর্তন এবং অবৈধ দখল। এই বিশেষ দিনে আমরা আমাদের এই নদীগুলোকে রক্ষার করার অঙ্গীকারের জন্য আপনার নিকট জোর দাবি জানাচ্ছি।

প্রাথমিক পর্যায়ে ভৈরব ও কপোতাক্ষ নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও জোয়ার ভাটা নিশ্চিত করার দাবী জানাচ্ছি। একই সাথে এই নদীগুলো সুরক্ষায় আপনি জোর পদক্ষেপ নিয়ে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন বলে আশা রাখি।

জেলা প্রশাসক এই ব্যাপারে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দকে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews