1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোর শহরে পূর্ব শত্রুতায় যুবককে গতিরোধ করে মারপিট ও টাকা কেড়ে নেয়ায় মামলা

  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

যশোর শহরে পূর্ব শত্রুতায় যুবককে গতিরোধ করে মারপিট ও টাকা কেড়ে নেয়ায় মামলা

যশোর অফিস :

যশোরে পূর্ব শত্রুতার কারনে চিহ্নিত সন্ত্রাসীরা শেখ আশরাফুল হক লিখন (৪৮) নামে এক যুবকের মোটর সাইকেল গতিরোধ করে লোহার রড দিয়ে আঘাত করে নগদ ২২ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় শুক্রবার ২০ সেপ্টেম্বর রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

মামলাটি করেন, যশোর শহরের হাজী আব্দুল করিম লেন,চুড়িপট্টি এলাকার মৃত শেখ আজিজুল হকের ছেলে লিখন। মামলায় আসামী করেন, প্রতিবেশী চুড়িপট্টি হাজী আব্দুল করিম রোডের মৃত নান্নু চৌধুরীর ছেলে মোকন চৌধুরীসহ অজ্ঞাতনামা ৫/৭জন।

মামলায় বাদি উল্লেখ করেন,মোকনের সাথে বাদিও পূর্ব হতে শত্রুতা ও দ্বন্দ চলে আসছিল। সে কারনে আসামী বাদিকে মারপিট খুন জখম করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছিল।

গত ২৪ আগষ্ট রাত সোয়া ৮ টার সময় বাদি তার মোটর সাইকেল যোগে চুড়িপট্টি রোড দিয়ে যাওয়ার সময় আসামী মোকনের বাড়ির সামনে পৌছালে মোকন তার সহযোগী আসামীদের সহায়তায় বাদির মোটর সাইকেলের গতিরোধ করে।

পরে আক্রমন করে বাদিকে এলোপাতাড়ীভাবে মারপিট শুরু করে। মোকন বাদিকে খুন করার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে চাপা গুরুতর রক্তাক্ত জখম করে। সহযোগী অজ্ঞাতনামা আসামীরা বাদিকে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোল জখম করে।

বাদির প্যান্টের পকেটে থাকা নগদ ২২ হাজার টাকা ও মোটর সাইকেলের হ্যান্ডেলে ঝুলানো ব্যাগে থাকা কিছু গুরুত্বপূর্ণ কাগজ পত্র নিয়ে নেয়। বাদির ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে আসামীরা প্রকাশ্যে হত্যার হুমকী দিয়ে দ্রুত টাকা ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews