1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

টনক নড়েনি প্রশাসনের যৌথ বাহিনীর অভিযানের মধ্যেও যশোর উপশহর ক্লাবে পুরোদমে চলছে জুয়া

  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

টনক নড়েনি প্রশাসনের
যৌথ বাহিনীর অভিযানের মধ্যেও যশোর উপশহর ক্লাবে পুরোদমে চলছে জুয়া

যশোর অফিস :

যশোর উপশহর ক্লাবে জুয়ার আসর বন্ধ হয়নি। বরং আরও চাংগা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানের মধ্যেও প্রকাশ্যে এই জুয়া চলমান থাকায় মানুষ হতবাক হয়েছেন।

একাধিক সুত্র জানিয়েছে, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে যশোর উপশহর ক্লাবে তাস খেলার নামে পুরোদমে জুয়া চলছে। উপশহর সি-ব্লকের কুখ্যাত জুয়াড়ি বিহারি রিন্টুসহ আশপাশ এলাকার বেশ কয়েকজন এই ক্লাবে নিয়মিত জুয়া খেলছে। এমনকি উপশহর উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষকও এখানকার নিয়মিত জুয়াড়ি।

সূত্র জানায়, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত উপশহর ক্লাবের বিভিন্ন কক্ষে জুয়া চলে। এছাড়া বিশেষ ব্যবস্থায় মাঝেমধ্যে দিলের বেলাতেও জুয়ার আসর বসে। এনিয়ে স্থানীয় পত্রপত্রিকায় একাধিক সংবাদ প্রকাশ হলেও প্রশাসনের টনক নড়েনি। যে কারণে এখানে ধুমছে চলছে জুয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, উপশহর ক্লাব সংলগ্ন বাড়ির বাসিন্দা মহব্বত হোসেন বর্তমানে এই জুয়া পরিচালনা করছে। সে বলে বেড়াচ্ছে বিএনপির নেতা আলী কদর তাকে ক্লাব চালাতে বলেছেন। এখান থেকে আয়ের টাকা নাকি ভাগাভাগি হয়। ভাগ পাওয়ার কারণে উপশহর ফাঁড়ি পুলিশ নীরব ভুমিকা পালন করছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকাশ্যে উপশহর ক্লাবে জুয়া চলার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। যুবক বয়সী ছেলেরাও জুয়ায় আসক্ত হয়ে পড়েছে।

এদিকে সারাদেশে যৌথ বাহিনীর অভিযানের মধ্যেও মহব্বতের পরিচালনায় উপশহর ক্লাবে জুয়া চলায় মানুষ হতবাক হয়েছেন।

তারা অবিলম্বে এই জুয়া বন্ধের পাশাপাশি মহব্বতসহ জুয়াড়িদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews