যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আনোয়ার হোসেনের দালাল প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ ও ভিসির সাবেক সচিব আব্দুর রশিদসহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা তাদের অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এসময় তাদের দুর্নীতিবাজ আখ্যায়িত স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারী ভিসির দুর্নীতির প্রধান সহায়ক ইকবাল কবির জাহিদকে আগেও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। কিন্তু তিনি মনে হয় অবাঞ্ছিত ঘোষণার অর্থ জানেন না। তিনি (ইকবাল কবির জাহিদ) আবার ক্যাম্পাসে এসে সো ডাউন দিচ্ছেন।
কতিপয় শিক্ষক তাকে সাহায্য করছে। আমরা সেই শিক্ষকদের ও অবাঞ্ছিত ঘোষণা করার হুশিয়ারি দিচ্ছি। এ সময় অবাঞ্ছিত শিক্ষক ড. ইকবাল কবির জাহিদকে পুনরায় অবাঞ্ছিত ঘোষণা করে তারা বলেন, আজকের পর থেকে ড. ইকবাল কবির জাহিদ যদি ক্যাম্পাসে আবারো তার স্বাভাবিক কার্যক্রম চালু করতে চায় তাহলে তার সাথে যদি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে শিক্ষার্থীরা তার দায়ভার নেবেনা।
বক্তারা আরও বলেন, দুর্নীতিবাজ ইকবাল কবির জাহিদ বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে বিভিন্ন যন্ত্রপাতি কেনার কথা বলে বিভিন্ন সময় অর্থ হাতিয়ে নিয়েছেন আমরা তাকে জিনোম সেন্টার পদত্যাগ করার জোর দাবি জানাচ্ছি। এছাড়া সাবেক ভিসির সাবেক একান্ত সচিব আব্দুর রশিদ অর্নবসহ সকল দুর্নীতিবাজদের নামে দুদকের মামলা চলমান তাদেরকে আমরা ক্যাম্পাসে দেখতে চায় না।
এই বিষয়ে ড. ইকবাল কবির জাহিদ জানান, আমার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতর অভিযোগ আনা হচ্ছে। শিক্ষার্থীদের কাছে তার কোন প্রমান নেই। নির্দিষ্টভাবে দুইজনকে অবাঞ্ছিত ঘোষণা করা মানে শিক্ষার্থীরা একটি মহলের দ্বারা ব্যবহার হচ্ছে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে যদি কোন দুর্নীতি অভিযোগ থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন এবং দেশের প্রচলিত আইনের মাধ্যমে বিচার হবে। শিক্ষার্থীরা জোরপূর্বক অবাঞ্ছিত ঘোষণা করতে পারেন না।
উল্লেখ্য, অণুজীববিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ ছাত্র আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডীন পদ থেকে পদত্যাগ করেছিলেন। কিন্তু এখনো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম রিজেন্ট বোর্ড ও জিনোম সেন্টারের সহকারি পরিচালক পদে বহাল রয়েছেন।

Leave a Reply