1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরে হাজি সুমনের নামে ১ কোটি ৭০ লাখ টাকার চাঁদাবাজি মামলা

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

যশোরে হাজি সুমনের নামে ১ কোটি ৭০ লাখ টাকার চাঁদাবাজি মামলা

যশোর অফিস :

যশোর পোস্ট অফিসপাড়ার আব্দুল খালেকের ছেলে বিতর্কিত পৌর কাউন্সিলর ও যুবলীগের নামধারী নেতা মোঃ আলমগীর কবির সুমন ওরফে হাজি সুমন ও তার সহযোগী সুলতানপুর গ্রামের মান্নান ওরফে বিচেলী মান্নানের ছেলে জাকির হোসেনের বিরুদ্ধে এক কোটি ৭০ লাখ টাকা চাঁদাবাজির মামলা হয়েছে।

আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকাকালে আসামীরা ‘সোনালী স্যাটেলাইট’ কেবল প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাংচুর ও টাকা লুট শেষে সই-স্বাক্ষর করে নেন। এ সময় তারা পার্টনারশীপ চুক্তিপত্র লিখে বাদি রাজনকে অস্ত্রেরমুখে ভয়-ভীতি দেখিয়ে স্বাক্ষর আদায় করেন। এ সময় তারা মাসিক ১০ হাজার টাকা দিতে হবে জানিয়ে দেয়।

কথার নড়চড় হলে ব্যবসা করতে দেয়া হবে না বলেও শাসিয়ে আসে। পরবর্তীতে আসামিরা প্রতিমাসে প্রতিষ্ঠান মালিক একে সিদ্দিকী রাজনকে হত্যার হুমকি দিয়ে ৩৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আদায় করেন। এর বাইরে ৮শ থেকে ৯শ গ্রাহকের কাছ থেকে মাসিক সংযোগ ভাড়া আসামির লোকজন আদায় করেন। অব্যাহত ভাবে জীবনাশের হুমকি দেয়ায় প্রতিষ্ঠান মালিক এতদিন আইনের আশ্রয় নিতে সাহস পাননি। অভিযোগ আমলে নিয়ে আদালতের বিচারক ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য যশোর ডিবির ওসিকে নির্দেশ দিয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে দায়ের করা মামলার আরজিতে এসব অভিযোগ করেন প্রতিষ্ঠান মালিক ও মামলাটির বাদি একে সিদ্দিকী রাজন।

মামলাটির বাদী একে সিদ্দিকী রাজন জানান-তার পিতা মিজানুর রহমান ১৯৯২ সালে ‘সোনালী স্যাটেলাইট’ কেবল অপারেটরের লাইসেন্স গ্রহণ করে বৈধভাবে ব্যবসা করে আসছিলেন। হঠাৎ মিজানুর রহমান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পুত্র (বাদী) একে সিদ্দিকী রাজন ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

২০১৫ সালের ১ জুন আসামি বিতর্কিত পৌর কাউন্সিলর হাজি আলমগীর কবির সুমন ও তার সহযোগী সুলতানপুর গ্রামের মান্নান ওরফে বিচেলী মান্নানের ছেলে জাকির হোসেনসহ একদল সশস্ত্র সন্ত্রাসী সোনালী স্যাটেলাইট কেবল অপারেটর প্রতিষ্ঠানে অতর্কিত হামলা করে। আসামিরা ব্যবসায় পার্টনার দাবি করে এবং মাসে ১০ হাজার টাকা দিতে হবে বলে চাপ সৃষ্টি করে।

এতে রাজী না হওয়ায় আসামিদ্বয় তাদের সাঙ্গ-পাঙ্গদের দিয়ে ক্যাশ বক্সের ড্রয়ার খুলে টাকা লুট ও ভাংচুর করে। এক পর্যায়ে পার্টনারশিপ চুক্তিপত্রে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে ঘটনাস্থল ত্যাগ করে। এনিয়ে কোন রকম টু-শব্দ করলে জীবনে মেরে লাশ গুম করে ফেলা হবে বলেও হুমকি দিয়ে আসে। সেই থেকে আসামিরা ১ কোটি ৭০ লাখ টাকা চাঁদা আদায় করেছেন।

গত ৫ আগস্ট সরকার পতনের পর পরিবেশ পরিস্থিতি অনুকুলে এসেছে দাবি করে মামলা করার সিদ্ধান্ত নেন একে সিদ্দিকী রাজন। সোমবার ৯ সেপ্টেম্বর দায়ের করা মামলায় ঘটনার প্রত্যক্ষদর্শী ৫ জনকে সাক্ষী করা হয়েছে।

এদিকে, সোমবার মামলা হয়েছে জানতে পেরে আসামীরা সাক্ষীদের ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন মামলাটির বাদী একে সিদ্দিকী রাজন। এ ব্যাপারে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews